অ্যাপল পণ্য ব্যবহারকারীদের গুনতে হবে বেশি টাকা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ:সম্প্রতি টুইটার তার ব্লু সাবস্ক্রিপশন ফিচারটি পরিপূর্ণরূপে উন্মোচন করতে যাচ্ছে। কিন্তু একটি টুইট-বার্তায় প্রতিষ্ঠানটি জানিয়েছে, আইফোন ব্যবহারকারীদের জন্য এই সাবস্ক্রিপশন ফি’র পরিমাণ একটু বেশি হবে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও বলা হয়, যারা এই সাবস্ক্রিপশনটি নেবে তারা তাদের টুইট-বার্তা এডিট করতে পারবে। ১০৮০ পিক্সেলের ভিডিও আপলোড করতে পারবে এবং তাদের পোস্টে একটি ব্লু চেক মার্ক থাকবে। ওয়েব থেকে ব্লু সাবস্ক্রাইব করাতে খরচ পড়বে ৮ ডলার, আর আইওএস থেকে এর খরচ পড়বে ১১ ডলার।

Manual4 Ad Code

সংবাদ মাধ্যম রয়টার্স জানায়, অ্যাপল ব্যবহারকারীদের জন্য কেন বেশি টাকা— এ বিষয়ে টুইটারের পক্ষ থেকে কোনও ব্যাখ্যা পাওয়া না গেলেও মিডিয়া রিপোর্ট অনুযায়ী, প্রতিষ্ঠানটি আসলে অ্যাপস্টোরের ফি’র সঙ্গে ভারসাম্য রক্ষার জন্য মূলত এ কাজটি করে থাকতে পারে।

ইতোপূর্বে গত নভেম্বরের শুরুতে টুইটার ব্লু চালু করতে চাইলেও ভুয়া অ্যাকাউন্টের ঝামেলার কারণে সেটাকে পিছিয়ে ২৯ নভেম্বর করা হয়। কিন্তু পরে সেটাকে আবারও পেছানো হয়েছে। সার্বিক বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে টুইটার এবং অ্যাপলের পক্ষ থেকে মন্তব্য চাওয়া হলে উভয়ের কেউই এ পর্যন্ত কোনও মন্তব্য করেনি।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code