হোয়াটস অ্যাপ ব্যবহারে শীর্ষে ব্রাজিল

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা:

Manual8 Ad Code

তাৎক্ষণিকভাবে বার্তা আদান-প্রদানের জনপ্রিয় মাধ্যম হোয়াটস অ্যাপ সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ব্রাজিলে। হোয়াটস অ্যাপ ব্যবহারে শীর্ষ ১০টি দেশের মধ্যে সর্বনিম্ন অবস্থানে অর্থ্যাৎ ১০ নম্বরে আছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি জার্মান ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান স্ট্যাটিস্টা এর এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। স্ট্যাটিস্টা বলছে, ব্রাজিলের শতকরা ৯৮ শতাংশ নাগরিক ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম তথা তাৎক্ষণিক বার্তা আদান প্রদানের মাধ্যম হিসেবে হোয়াটস অ্যাপ ব্যবহার করেন। ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত বিভিন্ন সময়ে তিনটি ধাপে ১০টি দেশের নাগরিকদের মাঝে এ জরিপ পরিচালনা করে স্ট্যাটিস্টা। ১৮ থেকে ৬৪ বছর বয়সী মোট ১৭ হাজার ৭৫৮ জন ইন্টারনেট ব্যবহারকারীর কাছে এ বিষয়ে তথ্য জানতে চায় প্রতিষ্ঠানটি।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code