যন্ত্র জানাবে গ্যাসের সিলিন্ডারের ফুটোর খবর

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

বেসিস এক্সপোর প্রথম দিনে উদ্বোধন করা হলো ডিজিটাল বাংলাদেশের পরবর্তী ধাপ গ্রামীণফোনের আইওটি সেবা। এই সেবার মাধ্যমে যন্ত্র জানাবে বসতবাড়িতে ধোঁয়া, গ্যাস ও পানির ছিদ্রজনিত দুর্ঘটনার পূর্বাভাস।

 

হোম অ্যাপ্লায়েন্স নিয়ন্ত্রণের পাশাপাশি ঘরের নিরাপত্তাদানে গ্রামীণফোন, ডাটাসফট বাংলাদেশের সঙ্গে ‘স্মার্ট হোম’ সল্যুশন উদ্বোধন করে। ধোঁয়া, গ্যাস ও পানির ছিদ্রজনিত দুর্ঘটনারোধে বিশেষ সেন্সরযুক্ত ‘স্মার্ট হোম স্টার্টার কিট’-এর দাম শুরু ৭ হাজার ৯৯৯ টাকা থেকে।

 

এ ছাড়া, গ্রামীণফোন বাংলা-ট্র্যাক কমিউনিকেশনসের সঙ্গে ‘এসইইএমও স্মার্ট সিকিউরিটি’ সল্যুশন উদ্বোধন করে, যার মাধ্যমে ক্রেতারা মনিটর করতে পারবেন পাশাপাশি তাদের স্মার্টফোন দিয়ে স্মার্ট ইনডোর ক্যামেরা কিংবা স্মার্ট ডোরবেলের মাধ্যমে কথা শুনতে ও কথা বলতে পারবেন। এ সেবার মধ্যে থাকছে ৭ দিনের রেকর্ডিংয়ের ক্লাউড স্টোরেজ। স্মার্ট ক্যামেরার খরচ পড়বে ২ হাজার ৯৯৯ টাকা আর স্মার্ট ডোরবেলের দাম হবে ৭ হাজার ৯৯৯ টাকা। এ ছাড়া, ফোর-জি রাউটারের জন্য খরচ হবে ৪ হাজার ৯৯৯ টাকা।

 

Manual2 Ad Code

গ্রামীণফোন স্কুল ও অফিসের জন্য ‘স্মার্ট অ্যাটেন্ডেন্স’, শিল্প-কারখানার জন্য বিশেষ আইওটি সল্যুশনস এবং পানি, বিদ্যুৎ ও গ্যাস সুবিধার জন্য স্মার্ট মিটারিংসহ অন্য নানাবিধ পণ্যের ঘোষণা দেয় ।

Manual8 Ad Code

 

এর বাইরেও উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে গ্রামীণফোন আইওটির সুবিধাসম্পন্ন অন্যান্য সেবার বিষয়ে ঘোষণা দেয়। এর মধ্যে রয়েছে ন্যারোব্যান্ড আইওটি (এনবি-আইওটি) কমিউনিকেশনস নেটওয়ার্ক, আইওটি কানেক্টিভিটি অ্যান্ড ডাটা ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম এবং টেলিনর রিসার্চের সঙ্গে ডেভলপ করা ‘স্মার্ট আইওটি’ প্রোগ্রাম। শিক্ষার্থী ও উদ্যোক্তারা যাতে উদ্ভাবনী আইওটি সেবা নিয়ে কাজ করে, এ নিয়ে তাদের উৎসাহ প্রদানে এবং তাদের ধারণার বাস্তবায়নে সহায়তাদানে এ প্রোগ্রাম নিয়ে এসেছে গ্রামীণফোন ও টেলিনর রিসার্চ।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বেসিসের প্রেসিডেন্ট সৈয়দ আলমাস কবীর, গ্রামীণফোনের ডেপুটি সিইও ও সিএমও ইয়াসির আজমান এবং প্রতিষ্ঠানটির চিফ বিজনেস অফিসার মাহমুদ হোসেন।

Manual8 Ad Code

 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন টেলিনর গ্রুপের হেড অব আইওটি লার্স থমসেন, ডাটাসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব জামান, বাংলা ট্র্যাকের গ্রুপ সিইও এম জাহাঙ্গীর আলম এবং ইনোভেস টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মিনহাজ খান।

 

ডিজিটাল বাংলাদেশের ভবিষ্যতের প্রতি গ্রামীণফোনের অঙ্গীকার হিসেবেই আমাদের বাসা ও কর্মক্ষেত্রে কাজের ধরনের রূপান্তরে গ্রামীণফোন আইওটি-এর উদ্বোধন করা হয়।

 

এ নিয়ে প্রতিষ্ঠানটির ডেপুটি সিইও ও সিএমও ইয়াসির আজমান বলেন, ‘গ্রামীণফোনের লক্ষ্য সমাজের ক্ষমতায়ন। আর এ লক্ষ্যেই প্রতিষ্ঠানটির উদ্দেশ্য স্থানীয় অংশীদার, স্টার্টআপ ও সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব ও যৌথ উদ্যোগের ভিত্তিতে কাজ করে আইওটির মাধ্যমে জীবনের মানোন্নয়ন, মানুষের ক্ষমতায়ন এবং ব্যবসায় খাতকে ডিজিটালাইজ করা। অগ্রগতিশীল জাতি হিসেবেই বাংলাদেশ নতুন নতুন প্রযুক্তিকে গ্রহণ করছে। উচ্চগতির ইন্টারনেটের মাধ্যমে একই সঙ্গে আইওটি ও এআইয়ের (কৃত্রিম বুদ্ধিমত্তা) সুবিধা আমরা খুব শিগগিরই দেখতে পাব। এসব প্রযুক্তি নানা সুযোগ উন্মুক্ত করবে, নিশ্চিত করবে কর্মদক্ষতা ও অবারিত সম্ভাবনা। জীবনের সঙ্গে প্রযুক্তির সংযোগ ব্যক্তি ও প্রতিষ্ঠানের কর্মদক্ষতা দ্রুততার সঙ্গে বৃদ্ধি করবে।

Manual1 Ad Code

 

উদ্বোধনী অনুষ্ঠানে গ্রামীণফোন বিটুসি, বিটুবি ও বিটুজির প্রয়োজনীয়তা অনুযায়ী নির্দিষ্ট পরিসীমার আইওটি পণ্য ও সেবার উদ্বোধন করে।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code