জিপি-টেলিটকের আনলিমিটেড ডাটা প্যাকেজ চালু

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: দেশের মোবাইল ফোন গ্রাহকদের স্বার্থ বিবেচনায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) বেসরকারি মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন ও সরকারি মোবাইল ফোন অপারেটর টেলিটকের মাধ্যমে নতুন আনলিমিটেড মেয়াদের ৪টি ডাটা প্যাকেজ চালু করেছে। চালুকৃত প্যাকেজগুলো হলো যথাক্রমে ১,১৯৯ টাকায় ৪০ জিবি এবং ৫৪৯ টাকায় ১৫ জিবি ডাটা। এছাড়া, টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে ১২৭ টাকায় ৬ জিবি এবং ৩০৯ টাকায় ২৬ জিবি ডাটা প্যাকেজ চালু করা হয়েছে।
গত ২৮ এপ্রিল বিটিআরসি’র নির্দেশনা অনুযায়ী দেশের মোবাইল অপারেটরগুলো বাজারে প্রথম আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাকেজ প্রদান করে। অন্যান্য অপারেটরগুলোও পর্যায়ক্রমে নতুন করে আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাকেজ চালু করবে। আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাকেজ উপভোগকারী গ্রাহকদের প্রযোজ্য ক্ষেত্রে বিদ্যমান সিম রিসাইকেল প্রক্রিয়া এবং নির্দেশিকা অনুসরণ করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code