দক্ষ মানবসম্পদ তৈরি করতে না পারলে পিছিয়ে পড়বে : পলক

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রীর জুনাইদ আহমেদ পলক বলেছেন, বর্তমান বিশ্বের যে দেশ দক্ষ মানবসম্পদ তৈরি করতে পারবে না, তারা আগামী দিনে পিছিয়ে পড়বে। রবিবার (১১ সেপ্টেম্বর) রাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট (আইসিপিসি) ওয়ার্ল্ড ফাইনালসের ‘স্পন্সর নাইট’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আইসিটি বিভাগের জনসংযোগ কর্মকর্তা শহিদুল আলম মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়। জাপান কিংবা দক্ষিণ কোরিয়া খনিজ সম্পদে সমৃদ্ধ নয় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, তারা দক্ষ জনসম্পদ গড়ে তোলার কারণে বিশ্বে তথ্যপ্রযুক্তি ও উদ্ভাবনে নেতৃত্ব দিচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code