ইউক্রেনে বিনিয়োগের ঘোষণা ইউরোেপের প্রতিষ্ঠান নেসলের

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

লন্ডন প্রতিনিধি: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে ৪২ দশমিক ৮৮ মিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে বহুজাতিক প্রতিষ্ঠান নেসলে। পশ্চিম ইউক্রেনে একটি নতুন উৎপাদনকেন্দ্র চালু করতে এই বিনিয়োগের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

এক বিবৃতিতে বিষয়টি নিয়ে কথা বলেছেন নেসলের দক্ষিণ পূর্ব ইউরোপ অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা আলেসান্দ্রো জেনেলি। তিনি বলেন, ‘নেসলের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’ এই পদক্ষেপকে ইউক্রেনের জন্য খুব চ্যালেঞ্জিং সময়ে নেওয়া একটি পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেন তিনি।

Manual4 Ad Code

নতুন এই উৎপাদনকেন্দ্র ঘিরে ক্রমবর্ধমান কর্মসংস্থান নিশ্চিতের পাশাপাশি ইউক্রেনীয় এবং ইউরোপীয়দের উচ্চ মানসম্পন্ন পণ্যসামগ্রীর চাহিদা পূরণের কথাও জানান আলেসান্দ্রো জেনেলি।

Manual4 Ad Code

গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকে দেশটিতে নতুন বিনিয়োগের ঘোষণা দেওয়া আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে নেসলে অন্যতম।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code