খালেদা জিয়া দুটি ছাড়া সব বিষয়ে ফেল: প্রধানমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে সাক্ষরতার হার বাড়ে, আর বিএনপি এলে কমে। খালেদা জিয়া উর্দু আর অঙ্ক দুই সাবজেক্ট ছাড়া সব বিষয়ে ফেল করেছিল। উর্দু তার প্রিয় সাবজেক্ট, কারণ পাকিস্তান। আর অঙ্কে পাস করেছে, কারণ টাকা গোনা। জিয়াউর রহমান ইন্টার পাস। আর তারেক যে কী পাস কে জানে। আওয়ামী লীগ সাক্ষরতার হার বাড়িয়েছিল, অন্যদিকে বিএনপি ক্ষমতায় এসে তা কমিয়ে দেয়। কারণ, তারা তো পড়াশোনা করেনি, তাহলে অন্যরা করবে কেন, এই হচ্ছে তাদের মনোভাব।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে জনগণের নয়, বিএনপির উন্নয়ন হয়। হাওয়া ভবন নির্মাণ করে খাওয়া শুরু করে। আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ যুব মহিলা লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।

Manual4 Ad Code

শেখ হাসিনা বলেন, বিএনপি নির্বাচন নিয়ে নোংরা খেলা খেলে। তারা ক্ষমতায় গেলে মানুষের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলে এবং দেশকে পিছিয়ে দেয়। মানুষের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলাটা বিএনপির চরিত্র। কারণ একটাই। ওরা গণমানুষের দল নয়, ওরা মানুষকে পরোয়া করে না। ক্ষমতা ওদের কাছে ভোগের বস্তু, লুটের সুযোগ, লুটের মাল। আর বাংলাদেশের মানুষ তো তাদের কাছে কিছুই না।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code