কারণ জানালো বিসিবি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: হুট করেই ফেসবুকে রহস্যজনক একটি পোস্ট করেছিলেন রুমানা আহমেদ। লিখেছিলেন- ‘নো মোর ক্রিকেট’। এরপর জাতীয় নারী দলের এই ক্রিকেটারকে নিয়ে চলেছে নানামুখী গুঞ্জন। তবে বিসিবি ও রুমানা তারপর থেকে মুখে কুলুপ এঁটে বসেছিলেন। অবশেষে বেরিয়ে এসেছে মূল ঘটনা। যা ধারণা করা হচ্ছিল, অভিমান করেই ক্রিকেটকে বিদায় বলেছিলেন তিনি। বিসিবি বৃহস্পতিবার রুমানাকে নিয়ে গোপন বৈঠকে বসেছিল। সেই বৈঠকের মাধ্যমে রুমানার অভিমান ভাঙলেও বিসিবি এই অলরাউন্ডারকে আচরণবিধি ভাঙার জন্য তিরস্কারও করেছে।

Manual7 Ad Code

রুমানা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তিতে ছিলেন। চুক্তিতে থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে এভাবে স্ট্যাটাস দেওয়াটা আচরণবিধির লঙ্ঘন। বিষয়টি তাকে স্মরণ করিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। রুমানাও নিজের ভুল বুঝতে পেতে বোর্ডকে খেলায় ফেরার আশ্বাস দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির পরিচালক ও নারী বিভাগের চেয়ারম্যান শফিউল আল আলম চৌধুরী নাদেল।

বৈঠক নিয়ে নাদেল বলেছেন, ‘সে খেলবে, সে খেলতেই চায়। সমস্যাটা আসলে অভ্যন্তরীণ। আমাদেরও পরিকল্পনা থাকে, কাকে কোন জায়গায় নেওয়া হবে বা ভবিষ্যতে পরিকল্পনায় কারা থাকবে সেটা নির্বাচকরা ঠিক করেন। সবকিছু যে তাদেরও (ক্রিকেটারদের) মনমতো হবে এমনও না।’

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code