কলকাতার ভরাডুবির দায় নিচ্ছেন ভারতীয় ক্রিকেটার

লেখক:
প্রকাশ: ১ বছর আগে

Manual3 Ad Code

স্পোর্টস ডেস্ক:

Manual6 Ad Code

মুল্লানপুরের যাদবিন্দ্র ক্রিকেট স্টেডিয়ামে তখন পাঞ্জাব কিংসের বাঁধভাঙা উদযাপন। ক্রিকেটার, সত্ত্বাধিকারী প্রীতি জিনতা, দর্শক—সবাইকে দেখে মনে হচ্ছিল যেন তাঁরা যুদ্ধ জয় করেছেন। মার্কো ইয়ানসেনকে ঘিরে যখন সবাই উদযাপনে ব্যস্ত, তখন আন্দ্রে রাসেলকে ঘিরে ধরে হতাশা।

ইয়ানসেনের বলে রাসেল বোল্ড হতেই শেষ কলকাতা নাইট রাইডার্সের ইনিংস। রাসেলের এই হতাশাই যে ম্যাচে কলকাতার বাজে পারফরম্যান্সের প্রতিচ্ছবি। বর্তমান টি-টোয়েন্টি ক্রিকেটে ১১২ রানের লক্ষ্য আহামরি কিছু না হলেও কলকাতা হেরেছে ১৬ রানে। ১৫.১ ওভারে আজিঙ্কা রাহানের নেতৃত্বাধীন কলকাতা গুটিয়ে গেছে ৯৫ রানে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাহানে বলের, ‘ব্যাখ্যা দেওয়ার মতো কিছুই নেই। আমরা সবাই দেখেছি সেখানে কী হয়েছে। খুবই হতাশ। দায়টা নিজের কাঁধে তুলে নিচ্ছি।’

Manual6 Ad Code

১১২ রানের লক্ষ্যে নেমে কলকাতা নাইট রাইডার্সের একটা পর্যায়ে স্কোর ছিল ৭.৩ ওভারে ২ উইকেটে ৬২ রান। এখান থেকেই ঘুরতে থাকে ম্যাচ। অষ্টম ওভারের চতুর্থ বলে যুজভেন্দ্র চাহালকে স্লগ সুইপ করতে গিয়ে এলবিডব্লিউর ফাঁদে পড়েন রাহানে। কলকাতা অধিনায়ক করেছেন ১৭ বলে ১৭ রান। পরে দেখা যায়, রিভিউ নিলে বেঁচে যেতেন রাহানে। কারণ, ইমপ্যাক্ট ছিল অফস্টাম্পের বাইরে। ননস্ট্রাইক প্রান্তে দাঁড়িয়ে থাকা অংক্রিশ রঘুবংশীর সঙ্গে সেই মুহূর্তে কী কথা হয়েছিল, সেটা নিয়ে ম্যাচ শেষে রাহানে বলেন, ‘বাজে শট খেলে আউট হয়েছি। যদিও সেটা মিসিং ছিল। সে (রঘুবংশী) নিজেও নিশ্চিত ছিল না। সে বলছিল এটা আম্পায়ার্স কল হতে পারে। আমি নিজেও নিশ্চিত ছিলাম না।’

Manual7 Ad Code

১১২ রানের লক্ষ্য দেখে কলকাতা নাইট রাইডার্সের ভক্ত-সমর্থকেরা হয়তো ভেবেছিলেন, ম্যাচটা তাড়াতাড়ি জিতে নেট রানরেট বাড়িয়ে নিতে পারবে দলটি। কিন্তু কিসের কী! তাসের ঘরের মতো ভেঙে পড়ল রাহানের দল। ১৬ রানে জিতে আইপিএল ইতিহাসে সবচেয়ে কম রান করে ম্যাচ জয়ের রেকর্ড নিজের করল পাঞ্জাব কিংস। হারের দায় স্বীকার করে রাহানে বলেন, ‘আসলে না (নেট রানরেটের চিন্তা ছিল কি না)। খুবই বাজে ব্যাটিং করেছি। পুরোপুরি নিজেরাই দায়টা নিচ্ছি।’
আইপিএলে এমন রুদ্ধশ্বাস ম্যাচ দেখেই হৃদস্পন্দন বেড়ে গেছে পন্টিংয়েরআইপিএলে এমন রুদ্ধশ্বাস ম্যাচ দেখেই হৃদস্পন্দন বেড়ে গেছে পন্টিংয়ের

৭ ম্যাচে ৩ জয় ও ৪ পরাজয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ছয়ে এখন কলকাতা নাইট রাইডার্স। সবার ওপরে থাকা গুজরাট টাইটান্সের পয়েন্ট ৮। এমনকি দুই, তিন, চার ও পাঁচে থাকা দিল্লি ক্যাপিটালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পাঞ্জাব কিংস, লক্ষ্ণৌ সুপার জায়ান্টস তাদেরও ৮ পয়েন্ট। নেট রানরেটই পার্থক্য গড়ে দিয়েছে এখানে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code