আবাহনীর জয়যাত্রা থামালো শেখ জামাল

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

স্পোর্টস ডেস্ক: টানা ৮ ম্যাচ জয়ের পথে ছুটতে থাকা আবাহনী লিমিটেডকে থামতে হলো। সোমবার শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কাছে হেরে গেছে তারা। ৪ উইকেট হারলেও ঢাকা প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষস্থানে আছে মোসাদ্দেক হোসেন সৈকতের দল।

৯ ম্যাচে ১৬ পয়েন্ট আবাহনীর। শেখ জামালও সমান খেলে একই পয়েন্ট পেয়েছে, তবে নেট রান রেটে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে তারা।

Manual1 Ad Code

আগে ব্যাটিংয়ে নেমে নাঈম শেখ ও জাকের আলী অনিকের হাফ সেঞ্চুরিতে ৯ উইকেটে ২৫০ রান করে আবাহনী। জবাবে ৪৯.১ ওভারে ৬ উইকেটে ২৫১ রান করে শেখ জামাল, তাদেরও দুই হাফ সেঞ্চুরিয়ান তাওহিদ হৃদয় ও তাইবুর রহমান।

Manual1 Ad Code

এনামুল হক বিজয়ের (১৫) সঙ্গে নাঈম ৪১ রানের উদ্বোধনী জুটি গড়েন। পরে জাকের আলী অনিককে নিয়ে ৫৩ রানের জুটি গড়ে মাঠ ছাড়েন আবাহনী ওপেনার। নাঈম ৪৬ বলে ৭ চার ও ২ ছয়ে ৫৮ রান করেন। জাকের দলীয় ২২০ রানে থামেন। ১১৯ বলে ৬ চারে ইনিংস সেরা ৭৯ রান করেন তিনি।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code