স্মিথ ও কামিন্সের উত্থান

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

স্পোর্টস ডেস্ক: টেস্ট ব্যাটারদের মধ্যে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ চার ধাপ এগিয়ে দুই নম্বরে অবস্থান নিলেন। অন্যদিকে জো রুট সমান ধাপ নিচে নেমে র্যাঙ্কিংয়ের পঞ্চম স্থানে। তাতে করে মার্চ থেকে টেস্ট ক্রিকেট না খেলেও শীর্ষে উঠে গেলেন নিউ জিল্যান্ডের কেন উইলিয়ামসন। তার পরেই অস্ট্রেলিয়ার তিন জন- স্মিথ, মার্নাস লাবুশেন ও ট্র্যাভিস হেড।

Manual5 Ad Code

লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় অ্যাশেজ টেস্টে অস্ট্রেলিয়ার ৪৩ রানের জয়ে ১১০ ও ৩৪ রানের ম্যাচসেরা পারফরম্যান্স করেন স্মিথ। অস্ট্রেলিয়া সিরিজে ২-০ তে এগিয়ে।

Manual1 Ad Code

৮৮২ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অজি ব্যাটার। উইলিয়ামসনের চেয়ে মাত্র এক পয়েন্ট পেছনে। লাবুশেন (৮৭৩) ও হেডের (৮৭২) পয়েন্ট ব্যবধানও একই। সেরা দশে আরেক অস্ট্রেলিয়ান ব্যাটার উসমান খাজা সাত নম্বরে।

বোলারদের মধ্যে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স দুই ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে। তার উপরে কেবল রবিচন্দ্রন অশ্বিন। অ্যাশেজে এখন পর্যন্ত কামিন্স ২৯.৬২ গড়ে আট উইকেট নেন। এজবাস্টনে দ্বিতীয় ইনিংসে ৬৩ রানে ৪ উইকেট এবং লর্ডসে ৬৯ রানের বিনিময়ে নেন ৩ উইকেট।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code