ঢাকা ছাড়লেন বিশ্বকাপজয়ী মার্টিনেজ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট: ১১ ঘণ্টার সফর শেষে কোলকাতার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার এমিলিয়ানো মার্টিনেজ। বাংলাদেশ সময় বিকেল ৪টা ৪০ মিনিটে ঢাকা ছাড়েন তিনি।

Manual6 Ad Code

সংক্ষিপ্ত সময়ের এই সফরে এমিলিয়ানোকে সম্মাননা জানানো হয় তাকে বাংলাদেশে আনার স্পন্সর ফান্ডেড নেক্সটের কার্যালয়ের ভেতর। সেখানে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, মাশরাফী বিন মোর্ত্তজা ও অল্প কয়েকজন ফুটবলভক্ত উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

সেখানে ম্যাশের দুই সন্তানকে নিজের স্বাক্ষর সংবলিত জার্সি ও গ্লাভস উপহার দেন মার্টিনেজ। সেই সঙ্গে তোলেন সেলফিও। এদিকে মাশরাফিও তার নিজের জাতীয় দলের একটি জার্সি উপহার দেন মার্টিনেজকে। আর আইসিটি প্রতিমন্ত্রী উপহার দেন পাটের তৈরি একটি নৌকা আর বঙ্গবন্ধুর একটি বই। ফান্ডেড নেক্সটের কার্যালয় থেকে বেরিয়ে মার্টিনেজ যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে। প্রধানমন্ত্রীকে নিজের স্বাক্ষর সংবলিত একটি জার্সি তিনি উপহার দেন।

এর আগে সোমবার ভোর ৫টা ১০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এমিলিয়ানো। উপমহাদেশ সফরের অংশ হিসেবে বাংলাদেশে এসেছিলেন তিনি। ঢাকা থেকে সরাসরি কোলকাতায় যাবেন তিনি।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code