শীর্ষে ভারত, দুইয়ে পাকিস্তান

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

স্পোর্টস ডেস্কঃ ওয়েস্ট ইন্ডিজ সফরের শুরুতে কিংসটনে প্রথম টেস্টে শ্বাসরুদ্ধকর ম্যাচে মাত্র ১ উইকেট শিকার করতে না পারায় হেরে যায় পাকিস্তান।
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ফাওয়াদ আলমের সেঞ্চুরিতে ৩০২/৯ রান করে শাহিন শাহ আফ্রিদির দুর্দান্ত বোলিংয়ে স্বাগতিকদের ১৫০ রানে গুঁড়িয়ে দিয়ে প্রথম ইনিংসে ১৫২ রানের লিড পায় পাকিস্তান।

Manual3 Ad Code

দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৭৬ রান করে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। ৩২৯ রানের টার্গেট তাড়া করতে নেমে শাহিন আফ্রিদির গতি আর নুমান আলীর স্পিনে বিভ্রান্ত হয়ে ২১৯ রানে অলআউট হয় ক্যারিবীয়রা। ১০৯ রানের জয়ে সিরিজ ১-১ ড্র করে পাকিস্তান। ম্যাচ সেরা ও সিরিজ সেরা হন শাহিন আফ্রিদি।

এ জয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের দ্বিতীয় পজিশনে উঠে গেল পাকিস্তান। দুই টেস্টে পাকিস্তানের সংগ্রহ ১২ পয়েন্ট।

১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ভারত। একটি জয় এবং একটি ড্রয়ে ভারতের পয়েন্ট ১৬ থাকার কথা ছিল। কিন্তু স্লো ওভার-রেটের জন্য দুই পয়েন্ট কাটা হয়েছে।

Manual4 Ad Code

সমানসংখ্যক ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ। টেবিলের একেবারে নিচে আছে ইংল্যান্ড। জো রুটদের নামের পাশে মাত্র ২ পয়েন্ট। ভারতের মতো তাদেরও স্লো ওভার-রেটের কারণে পয়েন্ট কাটা হয়েছে। এখনো পর্যন্ত চারটি দল এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলেছে।

Manual6 Ad Code

প্রতিটি টেস্ট জিতলে পাওয়া যাবে ১২ পয়েন্ট। টাই হলে ছয় পয়েন্ট করে। ড্র হলে প্রতিটি দল পাবে ৪ পয়েন্ট।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code