

লন্ডন প্রতিনিধি: বেলজিয়ান ত্রাণকর্মী ওলিভিয়ে ভান্ডেকাস্টিলকে ২৮ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে ইরান। বুধবার বেলজিয়ামের আইনমন্ত্রী বলেছেন, একাধিক বানোয়াট অপরাধের অজুহাতে তাকে এই কারাদণ্ড দিয়েছে ইরান। তাকে মুক্ত করতে সরকার সম্ভাব্য সবকিছু করছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
বেলজিয়ামের পার্লামেন্টে আইনমন্ত্রী বলেছেন, গত বছর ইরানের এক কূটনীতিককে কারাদণ্ড দেওয়ার পাল্টা পদক্ষেপ হিসেবে তেহরান তাদের ত্রাণকর্মীকে কারাগারে পাঠিয়েছে।
তিনি বলেছেন, ফেব্রুয়ারিতে ওলিভিয়েকে গ্রেফতার করা হয়েছিল। এরপর থেকেই তাকে অমানবিক পরিস্থিতিতে রাখা হয়েছে।