দখলকৃত অঞ্চলের পরিস্থিতি খুব কঠিন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার দখলকৃত অঞ্চলগুলোর পরিস্থিতির যে কঠিন তা স্বীকার করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একতরফাভাবে ইউক্রেনের এই চারটি অঞ্চলে গণভোট আয়োজন করে নিজেদের ভূখণ্ড হিসেবে ঘোষণা করেছিল রাশিয়া। এই স্বীকারোক্তির মাধ্যমে এই প্রথম তিনি প্রকাশ্যে স্পষ্ট ইঙ্গিত দিলেন যে, ইউক্রেনে রাশিয়ার আক্রমণ পরিকল্পনামতো এগোচ্ছে না। মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

Manual5 Ad Code

মঙ্গলবার রাশিয়ার নিরাপত্তা সেবা দিবসে দেওয়া ভাষণে এই স্বীকারোক্তি উঠে আসে পুতিনের কথায়। একই সঙ্গে তিনি অঞ্চলগুলোতে নজরদারি বাড়ানোরও আহ্বান জানিয়েছেন।

Manual4 Ad Code

ঘনিষ্ঠ মিত্র ও ইউক্রেনের প্রতিবেশী বেলারুশ সফরের পর পুতিন এই ভাষণ দেন। পুতিনের এই সফর ঘিরে পশ্চিমাদের মনে উৎকণ্ঠা ছিল যুদ্ধে হয়ত ইউক্রেনকে জড়িয়ে ফেলবেন তিনি। কিন্তু তার কার্যালয় ক্রেমলিন এমন উদ্বেগ উড়িয়ে দিয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code