ঢাকা চেম্বারের নতুন সভাপতি সামির সাত্তার

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ: ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন আইন পরামর্শ প্রদানকারী প্রতিষ্ঠান (লিগ্যাল কনসালটেন্সি ফার্ম) ‘সাত্তার অ্যান্ড কোম্পানি’র প্রধান ব্যারিস্টার সামির সাত্তার। তিনি ২০২৩ সালের জন্য দায়িত্ব পালন করবেন। বর্তমান সভাপতি রিজওয়ান রাহমানের স্থলাভিষিক্ত হবেন তিনি।

বুধবার (২১ ডিসেম্বর) ডিসিসিআই মতিঝিল কার্যালয়ে আয়োজিত ৬১তম বার্ষিক সাধারণ সভায় সামির সাত্তারকে আনুষ্ঠানিকভাবে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

Manual8 Ad Code

একইসঙ্গে এস এম গোলাম ফারুক আলমগীর (আরমান) এবং জুনায়েদ ইবনে আলী যথাক্রমে ঊর্ধ্বতন সহ-সভাপতি ও সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।

Manual2 Ad Code

ঢাকা চেম্বারের নবনির্বাচিত পরিচালকরা হলেন— ইঞ্জিনিয়ার এম এ ওহাব, রাজীব এইচ চৌধুরী, তাসকীন আহমেদ, এম শফিকুল ইসলাম, কামরুল হাসান তুহিন এবং এম মোসাররফ হোসেন।

ঢাকা চেম্বারের নবনির্বাচিত সভাপতি সামির সাত্তারের প্রতিষ্ঠান ‘সাত্তার অ্যান্ড কোম্পানি’ করপোরেট ও বাণিজ্যিক আইনবিষয়ক ও স্থানীয় এবং বৈদেশিক বিনিয়োগের ওপর কাজ করে থাকে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code