রুশ সেনাবাহিনীর জন্য সরকারের কোনও আর্থিক সীমা নেই: পুতিন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনে মোতায়েন করা রুশ সেনাবাহিনীর সব ধরনের প্রয়োজনীয়তা মেটানো হবে। বুধবার তিনি এই মন্তব্য করেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

Manual2 Ad Code

মস্কোতে প্রতিরক্ষা প্রধানদের প্রতি দেওয়া ভাষণে পুতিন বলেছেন, সেনাবাহিনীর প্রয়োজনীয়তা ও চাহিদা মেটানোর ক্ষেত্রে রুশ সরকারের কোনও আর্থিক সীমা নেই।

পুতিন আরও বলেছেন, দশ মাসের সংঘাতে ড্রোনের প্রয়োজনীয়তার বিষয়টিতে বিশেষ মনোযোগ দিতে হবে।

Manual1 Ad Code

রাশিয়ার হাইপারসনিক সারমাত ক্ষেপণাস্ত্র, যা ‘সাটান দ্বিতীয়’ হিসেবে পরিচিত, তা অদূর ভব্যিষতে সেনাবাহিনীতে মোতয়েনের উপযুক্ত হবে বলেও মন্তব্য করেছেন পুতিন।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code