মেসিকে নিয়ে বাজি, সাড়ে ৮ লাখ টাকা জিতলেন আগুয়েরো

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

স্পোর্টস ডেস্ক: ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে ৩৬ বছরের শিরোপা খরা ঘুচিয়েছে আর্জেন্টিনা। তাতে পঞ্চম বিশ্বকাপ খেলতে এসে মেসি অবশেষে ট্রফিতে চুমু খাওয়ার সুযোগ পেয়েছেন। হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। মেসি টুর্নামেন্ট সেরা হওয়ায় লাভবান হয়েছেন তার জাতীয় দলের সাবেক সতীর্থ সের্জিও আগুয়েরোও। কীভাবে? কাতার বিশ্বকাপে মেসি সেরা খেলোয়াড় হবেন- এমন বাজি ধরেছিলেন তিনি। বাজিতে পরে জিতেও গেছেন।

Manual7 Ad Code

সব মিলিয়ে সাত গোল, তিন অ্যাসিস্টে সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জিতে নিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

বাজি ধরার তথ্য জানিয়েছেন আগুয়েরো নিজেই। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি স্টোরি দিয়েছেন। সেখানে দেখা গেছে, মেসি গোল্ডেন বল জেতায় আগুয়েরো বাজিতে ৮ হাজার ২৬৪ ডলার জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে আট লাখ টাকা!

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code