ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দিচ্ছেন ঋষি সুনাক

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

লন্ডন প্রতিনিধি: রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ অব্যাহত রাখতে ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দেবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ৩০৪ মিলিয়ন ডলারের এই নতুন প্যাকেজ বরাদ্দ থাকবে ইউক্রেনের সামরিক সহায়তার জন্য।

Manual2 Ad Code

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি বিবৃতি দিয়ে বিষয়টি জানানো হয়। এই সহায়তার প্যাকেজটিতে ‘শত হাজার রাউন্ড আর্টিলারি’ অন্তর্ভুক্ত রয়েছে এবং এর লক্ষ্য ২০২৩ সালে ইউক্রেনে আর্টিলারি গোলাবারুদের প্রবাহ অব্যাহত রাখা।

Manual5 Ad Code

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আরও জানানো হয়েছে, সোমবার লাটভিয়ায় জয়েন্ট এক্সপিডিশন ফোর্সের (জেইএফ) শীর্ষ সম্মেলনের সময় সুনাক এ ঘোষণা দেবেন।

ওই বিবৃতিতে আরও বলা হয়, জেইএফ সম্মেলন ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লিথুয়ানিয়া, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন এবং যুক্তরাজ্যের নেতাদের একত্রিত করেছে এবং ‘নর্ডিক ও বাল্টিক অঞ্চলে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে চলমান প্রচেষ্টা নিয়ে আলোচনা করার জন্য ডাকা হয়েছে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code