নিজ ভাষায়ও চরম কাঁচা ব্রিটিশ এমপিরা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

লন্ডন অফিস: যুক্তরাজ্যের পার্লামেন্ট মেম্বারদের (এমপি) জন্য একটি পরীক্ষার আয়োজন করেছিল দেশটির ‘মোর দেন আ স্কোর’ নামের একটি প্রচার গ্রুপ। চলতি মাসের প্রথম দিকে অনুষ্ঠিত এ পরীক্ষায় ব্রিটিশ এমপিরা যে ফলাফল অর্জন করেছেন, তা দেখে হতাশ হতে পারেন যে কেউই।

পরীক্ষায় অংকে ফেল করেছেন অর্ধেকের বেশি এমপি। তাছাড়া, নিজেদের ভাষা ইংরেজির অবস্থা আরও খারাপ। ব্যাকরণ তো বটেই, বানান ও যতি চিহ্নের ব্যবহারেও খুব অদক্ষ অধিকাংশ এমপি।

Manual3 Ad Code

জানা যায়, পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির অংক-ইংরেজির ওপর পরীক্ষা নেওয়া হয়। তাতে অংশ নেওয়া ৪৪ শতাংশ আইনপ্রণেতা অংকে পাস করেননি। অনেকে কোনোমতে পাস নম্বর পেয়েছেন। ইংরেজিতে পাস করেছেন মাত্র ৫০ শতাংশ, যা খুবই লজ্জাজনক বলে মনে করছেন দেশটির সাধারণ নাগরিকরা।

সবচেয়ে মজার বিষয় হলো, এ বছর ষষ্ঠ শ্রেণির পরীক্ষায় ইংরেজি-অংকে পাস করেছে দেশটির ৭২ ও ৭১ শতাংশ শিক্ষার্থী। কিন্তু সে তুলনায় ধারেকাছেও নেই দেশটির আইনপ্রণেতারা।

Manual8 Ad Code

এ বছর পুরো ইংল্যান্ডে ১০ থেকে ১১ বছর বয়সী শিক্ষার্থীরা স্যাট (এসএটিএস) পরীক্ষায় অংশ নেবে। মূলত, অপ্রয়োজনীয় পরীক্ষা বাতিল ও এসব পরীক্ষা দিতে গিয়ে বাচ্চাদের মানসিক অবস্থা বোঝানোর উদ্দেশ্যেই ওয়েস্টমিনস্টারে এ পরীক্ষার আয়োজন করা হয়।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code