আন্তর্জাতিক ফুটবল থেকে বেনজেমার অবসর

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ফরাসি তারকা করিম বেনজেমা। ফ্রান্সের জার্সি গায়ে আর মাঠে দেখা যাবে না তাকে। নিজের ভ্যরিফায়েড ফেসবুক পেজে এই ঘোষণা দেন তিনি। এখন থেকে শুধু রিয়াল মাদ্রিদের জার্সিতেই মাঠ মাতাবেন তিনি।

Manual2 Ad Code

ইনজুরির কারণে বিশ্বকাপে একটি ম্যাচেও খেলতে পারেননি বেনজেমা। তবে কাগজে-কলমে শেষদিন পর্যন্ত ফ্রান্স দলের সদস্য ছিলেন তিনি। ইনজুরির কারণে বিশ্বকাপের আগ মুহূর্তে ছিটকে পড়ার পরও তার নাম তালিকা থেকে বাদ দেননি কোচ দিদিয়ের দেশম।

Manual2 Ad Code

ফ্রান্সের হয়ে ৯৭ ম্যাচে ৩৭ গোল রিয়াল মাদ্রিদের এই স্ট্রাইকারের। জাতীয় দল এক অর্থে করিম বেনজেমার জন্য আক্ষেপ হয়েই থাকবে। গত এক দশকেরও বেশি সময় মুগ্ধতা ছড়িয়েছেন পায়ের মূর্ছনায় ক্লাবের হয়ে। বর্তমান বয়স ৩৪।

২০১০ সালে তার সুযোগ ছিল প্রথমবারের মতো বিশ্বকাপে ফ্রান্সের প্রতিনিধিত্ব করার। কিন্তু দলে সেবার জায়গা হয়নি তার। বেনজেমার বিশ্বকাপ খেলার স্বপ্ন বাস্তবে রূপ নেয় ২০১৪ সালে। জার্মানির কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয় ফ্রান্সকে, অভিষেক বিশ্বকাপে পাঁচ ম্যাচ খেলে তিন গোল করতে সক্ষম হয়েছিলেন তিনি।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code