

ইন্টারন্যাশনাল ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অনুগত সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। চলতি সপ্তাহে তিনি রুশ প্রেসিডেন্ট কার্যালয় ক্রেমলিনে নতুন দায়িত্ব পেয়েছেন। দায়িত্ব পাওয়ার পরই তিনি আশঙ্কা করেছেন, আগামী বছর জার্মানি ও ফ্রান্সের মধ্যে যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ শুরু হতে পারে, যা দেশটির প্রেসিডেন্টের আসনে বসাবে স্পেসএক্স মালিক ইলন মাস্ককে।
রাশিয়ায় পুতিনের জাতীয় নিরাপত্তা পরিষদের উপ-প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন মেদভেদেভ। এর আগে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে চার বছর কাজ করেন। ওই সময় পুতিন ছিলেন প্রধানমন্ত্রী। ক্রেমলিনে তার দ্রুত উত্থান হচ্ছে। সোমবার তাকে সামরিক শিল্প দেখাশোনায় নিয়োজিত একটি কমিটিতে তাকে পুতিনের ডেপুটি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।