উদ্যোক্তাদের খোঁজে স্টার্টআপ কম্পাস

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ: সম্ভাবনাময় উদ্যোক্তাদের খোঁজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বাস্তবায়নাধীন উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন অ্যাকাডেমি প্রতিষ্ঠাকরণ (আইডিয়া) প্রকল্প আয়োজন করছে স্টার্টআপ কম্পাস। তরুণ স্টার্টআপদের অনুপ্রাণিত করতে মঙ্গলবার আজ বুধবার ঢাকার আশুলিয়ার ড্যাফোডিল স্মার্ট সিটিতে অবস্থিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ক্যাম্পাসে ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করে আইডিয়া প্রকল্প।

Manual1 Ad Code

প্রধান অতিথি হিসেবে এই আয়োজন উদ্বোধন করেন ডিআইইউ’র উপাচার্য প্রফেসর ড. এম. লুৎফর রহমান। বিশেষ অতিথি ছিলেন ডিআইইউ’র সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বিভাগের ডিন প্রফেসর ড. মো. ফখরে হোসেন এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগীয় প্রধান প্রফেসর ড. তৌহিদ ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আলতাফ হোসেন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code