সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কমিটি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

বিশেষ প্রতিনিধি: দেশের আটটি বিভাগীয় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাদকের কুফল ও ভয়াবহতা সম্পর্কে সচেতন থাকতে মাদকবিরোধী কমিটি গঠন করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বয়ে পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির প্রত্যেক সদস্য স্কুলের সব শিক্ষক, ছাত্র, অভিভাবককে মাদকের বিষয়ে সচেতন করবে এবং সচেতনতামূলক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করবে।

Manual8 Ad Code

সারা দেশের ৩১ হাজার ১৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৩১ হাজার ৮০টিতে গঠন করা হয়েছে এই মাদক নিরোধ কমিটি। বাকি ৯৯টি শিক্ষা প্রতিষ্ঠানে অচিরেই গঠন করা হবে বলে জানায় এই রাষ্ট্রীয় সুরক্ষা সেবা বিভাগ।

Manual8 Ad Code

মাদকবিরোধী আন্দোলন সফল করার লক্ষ্যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যায়ে মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচির আওতায় এসব কার্য পরিচালনা করছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, এসব তথ্য জানায় সংস্থাটি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর বলছে, ঢাকা বিভাগের ৪ হাজার ৯২১টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সব কটিতেই কমিটি গঠন করা হয়েছে। চট্টগ্রামে ৪ হাজার ৮৪৯টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কমিটি গঠন করা হয়েছে ৪ হাজার ৮৪৮টির, বাকি রয়েছে একটি শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি গঠন।

রাজশাহী বিভাগে ৫ হাজার ১১৯টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে গঠন করা হয়েছে সব কটিতে। খুলনা বিভাগে ৪ হাজার ৪৯৭টি শিক্ষা প্রতিষ্ঠানেও গঠন হয়েছে কমিটি। বরিশালে ৩ হাজার ১৮টি প্রতিষ্ঠানের সব কটিতেই কমিটি গঠন হয়েছে। সিলেটেও ১ হাজার ৪৯১টি শিক্ষা প্রতিষ্ঠানের সবক’টিতে কমিটি গঠন হয়েছে।

Manual3 Ad Code

রংপুর বিভাগে ৪ হাজার ৮০০টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৪ হাজার ৭০২টি শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি গঠন সম্পন্ন হয়েছে। বাকি রয়েছে ৯৮টি শিক্ষা প্রতিষ্ঠান। ময়মনসিংহ বিভাগে ২ হাজার ৪৮৪ শিক্ষা প্রতিষ্ঠানে শেষ হয়েছে মাদকবিরোধী কমিটি গঠনের কাজ।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code