ঢাকায় ইন্টারন্যাশনাল কালচারাল ফোরাম এর বিজয় অনুষ্ঠান সম্পন্ন – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৯:১৪, ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ



 

ঢাকায় ইন্টারন্যাশনাল কালচারাল ফোরাম এর বিজয় অনুষ্ঠান সম্পন্ন

newsup
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০২২
ঢাকায় ইন্টারন্যাশনাল কালচারাল ফোরাম এর বিজয় অনুষ্ঠান সম্পন্ন

Manual6 Ad Code

বিশেষ প্রতিনিধি : গত ২৮ ডিসেম্বর বুধবার ইন্টারন্যাশনাল কালচারাল ফোরাম আইসিএফ আয়োজিত ডিওএইচএস শপিং কমপ্লেক্স চত্বরের বিজয় অনুষ্ঠানে আইসিএফ চেয়ারম্যান কাজী ফারুক বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক অতিরিক্ত সচিব, ঔপন্যাসিক-শিল্পী ড. রেজাউল ইসলাম। প্রধান আলোচক ছিলেন সব্যসাচী লেখক মীর লিয়াকত আলী।

Manual5 Ad Code

বিশেষ অতিথি ছিলেন মিরপুর ডিওএইচএস শপিং কমপ্লেক্স এর ব্যবস্থাপনা পরিচালক লেঃ কর্নেল (অব) মো. ফেরদৌস, বিশিষ্ট ব্যবসায়ী মো: আসাদুল ইসলাম আসাদ, কবি আবু জাহিদ সাদিক, কবি জান্নাত খান প্রমুখ। বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রীর ওপর ‘জনতার শেখ হাসিনা’ এ্যালবাম প্রকাশের জন্য গীতিকার কাজী ফারুক বাবুলকে এ্যাওয়ার্ড প্রদান করার পর বক্তারা তার অনন্য সৃষ্টি সম্ভারকে যথাযথ মূল্যায়ন করার আহ্বান জানান।

Manual7 Ad Code

এছাড়া বিশিষ্ট গীতিকার ও সুরকার মীর লিয়াকত আলীকে শ্রেষ্ঠ গীতিকার হিসেবে ICF AWARD 2022 প্রদান করা হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানে দিলরুবা খানম ছুটি’র চমৎকার সঞ্চালনায় আয়োজনের মধ্যে ছিলো আবৃত্তি, উত্তরীয়-পর্ব, ঝকঝকে স্মরণিকা ‘চাঁদতারা’র মোড়ক উন্মোচন ও বিতরন, আপ্যায়ন ও এক ঝাঁক শিল্পীর পরিবেশনায় সঙ্গীতানুষ্ঠান ‘বিজয়ের গান’।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code