ষড়যন্ত্র হচ্ছে পঁচাত্তরের মতো ঘটনা ঘটানোর জন্য – শামীম ওসমান

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code
নারায়ণগঞ্জ প্রতিনিধি :
চারিদিকে ষড়যন্ত্র হচ্ছে পঁচাত্তরের মতো ঘটনা ঘটানোর জন্য। ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করছে ঘরে বসে, বিদেশে বসে। মুখোশ পড়ে, মুখোশ ছাড়া। আমাদের ভিতরে ঢুকে, আমাদের বাইরে থেকে। আপনারা দোয়া করবেন প্রধানমন্ত্রীর জন্য। যাতে আল্লাহ উনাকে দীর্ঘায়ু দান করেন।
শুক্রবার বিকালে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় পানি উন্নয়ন বোর্ডের তত্ববধানে আয়োজিত বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগর যুগ্ম প্রধান মন্টু কুমার বিশ্বাস। এছাড়া আরো উপ¯ি’ত ছিলেন, ডিএনডি প্রকল্পের পরিচালক লেফটেনেন্ট কর্ণেল মো: মাসফিকুল আলম ভুইয়া, প্রকল্পে সমন্বয়ক মেজর সৈয়দ মোস্তাকীম হায়দার, নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, নাসিক ১০ নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন, যুবলীগ নেতা মোঃ ফারুক ও হুমায়ুন কবিরসহ অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে শামীম ওসমান আরো বলেন, আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের রাজনীতিতে আসার কথা না। ১৪ বছর বয়সে রাজনীতিতে এসেছি। রাজনীতিতে তখন এসেছি সংসদ সদস্য বা মন্ত্রী হতে না। বঙ্গবন্ধুর বিচার বাস্তয়নের জন্য রাজনীতিতে এসেছি। যারা জাতীর পিতাকে হত্যা করেছে তারা কিন্তু একজন মানুষকে মারে নাই। তারা এদেশের যুবসমাজের স্বপ্ন শেষ করে দিয়েছে। আমরা যারা কিশোর ছিলাম, আমাদের কৈশর আমরা পাই নাই। আমাদের যৌবন আমরা পাই নাই। আমাদের দেশের ছেলেদের আজ বিদেশে যাবার কথা না। বঙ্গবন্ধু জীবিত থাকলে বিদেশের ছেলেরা আজ বাংলাদেশে আসতো।
অনুষ্ঠানে শামীম ওসমান আরো বলেন, ডিএনডির ২২ লাখ মানুষকে পানি বন্দি থেকে মুক্তির জন্য ডিএনডির এই প্রজেক্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৎকালীন পরিকল্পনা (বর্তমানে অর্থ মন্ত্রী) মন্ত্রী মোস্তফা কামাল সাহেবকে দুপুরে খাবারের টেবিল থেকে জোর করে নিয়ে এসেছিলাম ডিএনডিবাসীর দুর্দশা দেখানোর জন্য। এরপরে ডিএনডি প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়। এটি সম্পূর্ণ বাস্তবায়ন হলে হাতির ঝিলের মতোই সুন্দর হবে এই এলাকাটি। এছাড়াও নারায়ণগঞ্জে লিংক রোডকে ৬ লেনে উন্নিত করনের কাজ শুরু হয়েছে। সাড়ে ৪শত কোটি টাকা বাজেট ইতোমধ্যে পাশ হয়েছে এর জন্য। দ্রুতই কাজ শুরু হবে। চাষাড়া থেকে আদমজী রেলওয়ের জায়গায় ৪০ ফিট প্রস্থ রাস্তার কাজও খুব দ্রুত শুরু হবে। এখানেও প্রায় সোয়া কোটি টাকা বাজেট পাশ হয়েছে। এর পরে আমরা নারায়ণগঞ্জে একটি মেডিকেল কলেজ ও একটি পাবলিক বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য কাজ শুরু করবো। আমি নারায়ণগঞ্জটাকে পরিপূর্ণ একটি আধুনিক শহরে রুপান্তরিত করতে চাই। আপনারা আমার জন্যও দোয়া করবেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code