হাসেম ফুড কারখানায় ৫৪ মৃত্যু ১ বছরেও শেষ হয়নি তদন্ত

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

বিশেষ প্রতিবেদন: নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডের তদন্ত এক বছরেও শেষ হয়নি। অর্ধশতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় কারখানার মালিক আবুল হাসেমসহ আট জনের নামে মামলা করেছিল পুলিশ। কিন্তু এখনও মামলার তদন্তকাজ শেষ না হওয়ায় আক্ষেপ করেছেন নিহতদের স্বজনরা। বিচার নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তারা। নিহতদের স্বজনরা বলছেন, ‘এক বছর পার হয়ে গেছে, এখনও তদন্ত শেষ হয়নি। কবে বিচার পাবো? বিচার পাবো কিনা জানি না। এত মানুষের মৃত্যুর কথা সবাই ভুলে গেছে। অথচ এখনও স্বজন হারানোর কষ্ট আমাদের তাড়া করে বেড়ায়। এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন খাদিজা আক্তার (১৮)। কারখানার পাশের নতুন বাজার এলাকায় তার মা সুফিয়া বেগম বসবাস করেন। খাদিজার জন্য এখনও কাঁদছেন তিনি। বিচার না পাওয়ার শঙ্কা প্রকাশ করে সুফিয়া বেগম বলেন, ‘আমি বেঁচে আছি জিন্দা লাশ হয়ে। মেয়েকে হারিয়ে ঘুমাতে পারি না, খেতে পারি না। কেঁদে কেঁদে প্রতিরাত পার করি। আজও মামলার তদন্ত শেষ হয়নি। বিচার পাবো কিনা জানি না। বিচার পাওয়া নিয়ে আক্ষেপ প্রকাশ করে শান্তামণির মা শিমু বেগম বলেন, ‘এক বছরেও বিচার পাইনি, কবে পাবো? ভবিষ্যতে পাবো কিনা জানি না। বিচার না পেলে আমরা স্বস্তি পাবো না। আর বিচার না হলে কারখানায় মৃত্যুর মিছিল চলতেই থাকবে। এজন্য দোষীদের বিচার হওয়া জরুরি। এ মামলা তদন্ত করছেন সিআইডির নারায়ণগঞ্জ জোনের পরিদর্শক মো. আতাউর রহমান। তিনি বলেন, ‘এ ঘটনায় আট জনকে আসামি করে মামলা করা হয়েছিল। আসামিরা সবাই জামিনে আছেন। মামলার তদন্ত শেষ পর্যায়ে আছে। তদন্ত শেষ হলেই আদালতে প্রতিবেদন দেওয়া হবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code