টিকা নিলেও স্বাস্থ্যবিধি মানতে হবে: সংসদে প্রধানমন্ত্রী

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘হয়তো করোনা মহামারি একটু কমের দিকে আছে, ইতিমধ্যে অনেকেই করোনা টিকার দুই ডোজ বা এক ডোজ নিয়েছেন। তবে টিকা নিলেও সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’ এ সময় প্রধানমন্ত্রী দেশের মানুষ এবং প্রবাসী যারা আছেন প্রত্যেকের মঙ্গল কামনা করেন।

Manual4 Ad Code

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জাতীয় পার্টির নারী সংরক্ষিত আসনের এমপি মাসুদা এম রশীদ চৌধুরীর মৃত্যুতে উত্থাপিত শোক প্রস্তাবের ওপর আলোচনায় সবাইকে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, এই সংসদে আমরা এতজন সদস্য হারালাম এটা সত্যিই খুব দুঃখজনক। এরকম প্রতিদিন-প্রতিমুহূর্তে শোক প্রস্তাব নিতে চাই না। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক।

Manual7 Ad Code

এমপি মাসুদা রশীদ চৌধুরীকে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে আমরা আরও একজন সংসদ সদস্যকে হারালাম। তিনি অত্যন্ত বিদুষী ছিলেন। তার মতো শিক্ষা-দীক্ষা ও জ্ঞানসম্মত মানুষ মেয়েদের মধ্যে কমই পাওয়া যায়। এছাড়া তিনি একাধারে রাজনীতিবিদ, চিত্রশিল্পী, সমাজসেবক, নারী উদ্যোক্তা, খেলাধুলাসহ নারীদের নতুনভাবে প্রেরণা যুগিয়েছেন। এরকম বহুগুণ সম্পন্ন মানুষ আমাদের ছেড়ে চলে গেছেন। এটা আমাদের সমাজের জন্য বিরাট ক্ষতিসাধন হলো।

শেখ হাসিনা বলেন, ‘তিনি একজন চিত্রশিল্পী ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করেছেন, বিদেশে পড়ালেখা করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় তিনি শিক্ষকতা করেছেন। ডিবেটিং ও রোভার স্কাউট সর্বক্ষেত্রে তার বিচরণ ছিল। এমন গুণ সম্পন্ন একজন মানুষ আমাদের ছেড়ে চলে গেলেন। আমি মনে করি, এটি সত্যিই আমাদের সমাজের জন্য একটি বিরাট ক্ষতি।

Manual4 Ad Code

মাসুদা রশীদের আত্মার মাগফিরাত কামনা করে ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সরকারপ্রধান আরও বলেন, ‘তিনি খুবই মিষ্টিভাষী ও জ্ঞানী মানুষ ছিলেন। তিনি বেঁচে থাকলে সমাজের বিভিন্ন ক্ষেত্রে আরও অনেক অবদান রাখতে পারতেন। তার মৃত্যু আমাদের সমাজের যথেষ্ট ক্ষতি সাধন করলো।

Manual6 Ad Code

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সবার জন্য টিকার ব্যবস্থা করছি। ইতিমধ্যে যারা করোনা টিকা নিয়েছেন বা নেননি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মুখে মাস্ক পরতে হবে। জনসমাগম যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code