এক ডোজ টিকা পেয়েছে এক চতুর্থাংশ মানুষ, পিছিয়ে বান্দরবান

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ  দেশের মোট জনসংখ্যার এক চতুর্থাংশ মানুষ করোনাভাইরাসের টিকার এক ডোজ পেয়েছেন। আর টিকার দুই ডোজ পাওয়া নাগরিকের সংখ্যা দুই কোটির বেশি। এর মধ্যে ঢাকা মহানগরে সবচেয়ে বেশি ৩৭ লাখ ১৪ হাজার ২৬৬ জন টিকা পেয়েছেন। সবচেয়ে কম পেয়েছেন বান্দরবান জেলায়, ১ লাখ ৫৭ হাজার ৯৯৫ জন।

সোমবার (২৫ অক্টোবর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, দেশে এখন পর্যন্ত প্রথম ডোজের টিকা পেয়েছেন সব মিলিয়ে ৪ কোটি ২ লাখ ৮৯ হাজার ৪৪৯ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ২ কোটি ৫ লাখ ৯৩ হাজার ৯১৪ জন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসেবে বাংলাদেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৪৬ লাখের বেশি। সে হিসেবে দেশের মোট জনসংখ্যার ২৪ শতাংশের বেশি মানুষ টিকা পেয়েছেন।

অধিদপ্তর সূত্রে জানা যায়, দেশে চলমান টিকা কর্মসূচিতে এখন পর্যন্ত ঢাকা মহানগরীতে সবচেয়ে বেশি ৩৭ লাখ ১৪ হাজার ২৬৬ জন টিকা পেয়েছেন। সবচেয়ে কম পেয়েছেন বান্দরবান জেলায় ১ লাখ ৫৭ হাজার ৯৯৫ জন।

Manual3 Ad Code

বিভাগভিত্তিক পরিসংখ্যানেও এগিয়ে আছে ঢাকা বিভাগ। এ বিভাগের ১ কোটি ১৩ লাখ ৯২ হাজার ২১৭ জন অন্তত এক ডোজ টিকা পেয়েছেন। চট্টগ্রাম বিভাগে অন্তত এক ডোজ টিকা পাওয়া মানুষের সংখ্যা ৭০ লাখ ৩৩ হাজার ৪১৬ জন। এছাড়া ময়মনসিংহ বিভাগে ২৬ লাখ ৫৩৮ জন, রাজশাহী বিভাগে ৪৭ লাখ ৬৩ হাজার ৩০ জন, রংপুর বিভাগে ৪৬ লাখ ১৮ হাজার ৩২১ জন, খুলনা বিভাগে ৫২ লাখ ৪৯ হাজার ৬৯৯ জন, বরিশাল বিভাগে ২৩ লাখ ৯২ হাজার ৯৩ জন এবং সিলেট বিভাগে ২২ লাখ ৪০ হাজার ১৩৫ জন এক ডোজ টিকা পেয়েছেন।

Manual7 Ad Code

স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব অনুযায়ী, টিকাগ্রহীতাদের সবচেয়ে বেশি দেওয়া হয়েছে সিনোফার্মের টিকা। চীনের তৈরি এই টিকার প্রথম ডোজ পেয়েছে ২ কোটি ৮৮ লাখ ৮৮ হাজার ৭৭৫ জন। এছাড়া অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার ৮২ লাখ ২১ হাজার ৩১৯ ডোজ, মডার্নার ২৬ লাখ ৯৮ হাজার ১৯২ ডোজ এবং ফাইজার-বায়োএনটেকের ৪ লাখ ৮১ হাজার ১৬৩ ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকা ও সিনোফার্মের টিকার একটি বড় অংশ বাংলাদেশ কিনেছে, বাকিটা এসেছে টিকার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্স থেকে। মডার্না আর ফাইজারের টিকার পুরোটাই কোভ্যাক্স থেকে পাওয়া গেছে।

Manual6 Ad Code

দেখা গেছে, নারীদের চেয়ে পুরুষের টিকা গ্রহণের হার বেশি। এ পর্যন্ত ২ কোটি ১৪ লাখ ৫৩ হাজারের বেশি পুরুষ প্রথম ডোজ নিয়েছেন। নারীদের মধ্যে এই সংখ্যা ১ কোটি ৮৮ লাখ ৩৫ হাজারের বেশি।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code