রাষ্ট্রের মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনে এনসিপি অংশ না-ও নিতে পারে: নাহিদ ইসলাম

লেখক:
প্রকাশ: ১ বছর আগে

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual6 Ad Code

রাষ্ট্রের মৌলিক সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অংশগ্রহণ না-ও করতে পারে বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, সংস্কার ছাড়া নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কি না, সেটা বিবেচনাধীন থাকবে।

Manual4 Ad Code

আজ বুধবার (১৬ এপ্রিল) বিকেলে রাজধানীর গুলশানে মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

Manual8 Ad Code

রাষ্ট্রের মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা বলেছি যে এখানে ন্যূনতম সংস্কার নয়, বরং রাষ্ট্রের মৌলিক সংস্কারের জন্য আমরা কাজ করছি। এই পরিবর্তনগুলো ছাড়া নির্বাচন হলে, তা গ্রহণযোগ্য হবে না। সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কি না, সেটাও বিবেচনাধীন থাকবে।’

Manual3 Ad Code

এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, ‘বর্তমান সময়ে যে মাঠ প্রশাসন রয়েছে, সেই মাঠ প্রশাসন মনে হচ্ছে নিরপেক্ষ আচরণ করছে না। বিভিন্ন জায়গায় জাতীয় নাগরিক পার্টির নেতা-কর্মীদের ওপর হামলা চলছে এবং সেসব জায়গায় প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। এগুলোর কথা আমরা বলেছি। অনেক জায়গায় প্রশাসন বিএনপির পক্ষ অবলম্বন করছে এবং চাঁদাবাজির ঘটনায়ও তারা নীরব দর্শক। এ ধরনের প্রশাসনের অধীনে নির্বাচন সুষ্ঠু হতে পারে না।’

তিনি বলেন, ‘আমরা বলেছি, এ ধরনের প্রশাসন যদি থাকে, তাহলে এর অধীনে নির্বাচন করাটা সম্ভব নয়। লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য নিরপেক্ষ প্রশাসন, আমলাতন্ত্র, পুলিশ নিশ্চিত করতে হবে।’
বিএনপির পক্ষে কাজ করছে প্রশাসন, এর অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: নাহিদ ইসলামবিএনপির পক্ষে কাজ করছে প্রশাসন, এর অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: নাহিদ ইসলাম

নাহিদ অভিযোগ করে বলেন, ‘আমরা দেখছি, প্রশাসন বিএনপির পক্ষ অবলম্বন করছে অনেক জায়গায়। মাঠপর্যায়ে যেসব জায়গায় চাঁদাবাজি চলছে, সেই জায়গায়ও প্রশাসন আসলে নীরব ভূমিকা পালন করছে।’

নাহিদ আরও বলেন, ‘সংস্কার বিষয়ে আমরা যে প্রস্তাবনাগুলো সংস্কার কমিশনে দিয়েছি, সেগুলোর কথা বলেছি।’ এ ছাড়া সংস্কার, বিচার ও গণপরিষদ নির্বাচন প্রসঙ্গেও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code