শাহবাগে মেডিকেল শিক্ষার্থীদের অবরোধ পুলিশী লাঠিপেটা ও ধাওয়ায় পণ্ড

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: ৪ দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধে করে বিক্ষোভ করেছে সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। আজ সকাল ১১ টা দিকে তারা অবরোধ শুরু করে। এসময় তারা বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকেন। ঢাকার গুরুত্বপূর্ণ মোড় শাহবাগে সকাল ১১ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সড়ক অবরোধ করার কারণে ওই সড়কে সব ধরনের যানচলাচল বন্ধ হয়ে যায়। আশপাশে যানযট ছড়িয়ে পড়ে। ভোগান্তির মধ্যে পড়েন পথচারীরা। মোড়ের সড়ক থেকে পাশে বিক্ষোভ করার অনুরোধ করলেও তারা পুলিশের কথায় সায় দেয়নি। এসময় পুলিশের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে তর্ক বিতর্কের ঘটনা ঘটে।
পরে পুলিশ সড়কে যানচলাচল উমুক্ত করার জন্য বাধ্য হয়ে দুপুর দেড়টার দিকে লাঠিপেটা এবং ধাওয়া করে জড়ো হওয়া শিক্ষার্থীদের সমাবেশ পণ্ড করে দেয়। এসময় একাধিক শিক্ষার্থীদের আটকের জন্য পুলিশ থানায় নিয়ে গেলে তাদের সেখান থেকে ছেড়ে দেয়া হয়। এসময় ওই এলাকায় পথচারীদের মধ্যে আতংঙ্ক ছড়িয়ে পড়ে। আন্দোলনরত শিক্ষার্থী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ১০ টার দিকে সেশনজট কমানো এবং বেতন মওকুফসহ ৪ দফা দাবিতে সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস এবং ডেন্টালে পড়া প্রায় ৬০০ শিক্ষার্থী কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করেন। তারা সেখান থেকে একটি মিছিল নিয়ে শাহবাগ মোড়ে আসার চেষ্টা করেন। তারা শাহবাগ থানার সামনে আসলে পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে মিছিল থামানোর চেষ্টা করে।
শিক্ষার্থীরা পুলিশী বাঁধা উপেক্ষা করে শাহবাগ মোড়ে চলে আসেন। আন্দোলনরতশিক্ষার্থীরা জানান, গত ২৮ অক্টোবর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায় যে, মেডিকেল ও ডেন্টাল কলেজের (এমবিবিএস ও বিডিএস কোর্স) দ্বিতীয় ও তৃতীয় বর্ষ এবং পর্যায়ক্রমে প্রথম ও শেষ বর্ষের পরীক্ষার সম্ভাব্য তারিখ আগামী ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে নির্ধারণ করা হয়েছে। তারা জানায়, করোনার কারণে প্রায় ৮ মাস ধরে মেডিকেল কলেজগুলোর শিক্ষা কার্যক্রম বন্ধ আছে। পরীক্ষা হলে করোনা সংক্রমণের ঝুঁকি রয়েছে। তা ছাড়া কোনো শিক্ষার্থী করোনায় সংক্রমিত হলে, পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারলে তারা অন্যদের চেয়ে পিছিয়ে পড়বেন৷ শাহবাগ থানার পরিদর্শক তদন্ত আরিফুর রহমান সরদার জানান, গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ থাকার কারণে আশাপাশের এলাকায় যানযট সৃষ্টি হয়। পরে পুলিশ হুইসেলে দিয়ে তাদের সেখান থেকে সরিয়ে দিয়েছে। #

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code