বহুজাতিক কোম্পানির ওপর বসছে ১৫ শতাংশ বৈশ্বিক কর

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ বড় বহুজাতিক কোম্পানিগুলোর ওপর ন্যূনতম ১৫ শতাংশ বৈশ্বিক কর বসানোর সিদ্ধান্ত নিয়েছেন জি-২০ সম্মেলনের নেতারা। আজ সোমবার (১ নভেম্বর) এ সংক্রান্ত নিয়মকানুন তারা ঠিক করবেন। গতকাল রবিবার (৩১ অক্টোবর) এসব জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা।

Manual7 Ad Code

প্রতিবেদনে বলা হয়, ইতালির রোমে চলছে অর্থনৈতিকভাবে বিশ্বের শীর্ষ ২০ দেশের সম্মেলন জি-২০। সম্মেলনে বৈশ্বিক করের সিদ্ধান্তকে ‘গেম চেঞ্জার’ হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, এই সম্মেলনে অংশ নেওয়া দেশগুলো পৃথিবীর ৮০ শতাংশ অর্থনীতির অধিকারী। তারা বৈশ্বিক ন্যূনতম করের প্রতি তাদের সমর্থন স্পষ্ট করেছেন।

বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করার জন্য সরকারগুলোর মধ্যে কয়েক দশকের কর প্রতিযোগিতার অবসান ঘটানো এই নিয়মের লক্ষ্য। একইসঙ্গে কম করের এখতিয়ারে অফিস স্থাপন করে কর এড়ানোর কৌশলও আর খাটাতে পারবে না বৈশ্বিক কোম্পানিগুলো।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code