এখন অভিনয় করে অভিনেতা হতে হয় না, ইন্টারভিউ দিলেই হয়

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

বিনোদন ডেস্ক:

Manual5 Ad Code

চলচ্চিত্র অভিনেতা আহমেদ শরীফ মনে করেন, অভিনয় করে যত অভিনেতার সৃষ্টি হয়েছে, বর্তমানে নানা রকম সাক্ষাৎকার ইন্টারভিউ দিয়ে তার চাইতে বেশি অভিনেতার সৃষ্টি হয়েছে। তাঁর মতে, এসবের কারণেই বর্তমানের শিল্পীদের মধ্যে কোনো শ্রদ্ধাবোধ নেই।

Manual2 Ad Code

মঙ্গলবার ( ০৫ ডিসেম্বর ) ফেসবুকে অভিনেতা লিখেছেন, ‘অভিনয় করে যত অভিনেতার সৃষ্টি হয়েছে, তার চাইতে বেশি হয়েছে বর্তমানে নানা রকম সাক্ষাৎকার ও ইন্টারভিউ দিয়ে। কিছু আছে, যারা কাজ করে পরিচিতি না পেলেও সাক্ষাৎকারের মাধ্যমে বেশ বড় অভিনেতার পরিচিত পেয়েছে। আর এসবের কারণেই বর্তমানের শিল্পীদের মধ্যে নেই কোনো শ্রদ্ধাবোধ। এ যেন মুই কি হুনুরে অবস্থা।’

আহমেদ শরীফ আরও লিখেছেন, ‘বর্তমানের কিছু শিল্পীদের কথাবার্তা শুনে অবাক হই, পাগলের মতো কী বলে তারা এসব। অথচ যেকোনো শিল্পীকে সাধারণ মানুষ অনুসরণ করে। তাহলে শিল্পীদের কাছ থেকে কী শিক্ষা পাচ্ছে সাধারণ মানুষ?’

উল্লেখ্য, আহমেদ শরীফ আট শতাধিক বাংলা চলচিত্রে অভিনয় করেছেন। খলনায়ক হিসেবে সফল হলেও অনেক চলচ্চিত্রে ভিন্ন চরিত্রেও দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি। তাঁর উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্য রয়েছে ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’, ‘দেনমোহর’, ‘তিন কন্যা’, ‘বন্দুক’ প্রভৃতি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক তিনি।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code