সুনামগঞ্জে জলকন্যার প্রকাশনা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান‌ অনুষ্ঠিত

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

সুনামগঞ্জ সংবাদদাতা :

Manual6 Ad Code

২০২২ খ্রিস্টাব্দের শেষ সন্ধ্যার আড্ডা)-

জলকন্যা সাহিত্য পরিষদের উদ্যোগে সাহিত্য ম্যাগাজিন জলকন্যার তৃতীয় সংখ্যার প্রকাশনা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুনামগঞ্জ শহরে রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ সম্মাননা অনুষ্ঠান‌ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সুনামগঞ্জের সর্বজন শ্রদ্ধেয় আলোকিত ব্যক্তিত্ব শিক্ষাবিদ অধ্যক্ষ পরিমল কান্তি দে ( অব.) কে সম্মাননা স্মারক ও নগদ অর্থ প্রদান করা হয়।‌

Manual1 Ad Code

জলকন্যা সাহিত্য পরিষদের সভাপতি, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, কবি কোহিনুর বেগম এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক প্রভাষক মো. মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ জনাব রজত কান্তি সোম মানস, অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম ( অব.) যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক ও গীতিকার ইশতিয়াক রুপু, রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু ।‌

Manual7 Ad Code

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন- রাজ।
আরো বক্তব্য প্রদান করেন ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের বাংলা প্রভাষক ‘সুরমার মোহনা’র সম্পাদক কবি ফজলুল হক দোলন, কবি এস ডি সুব্রত, কবি রাজেশ কান্তি দাশ, ব্যাংকার আশরাফ হোসেন লিটন, মল্লিকপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানন বন্ধু রায়, কবি ও ছড়াকার ইয়াকুব বখত বাহলুল প্রমুখ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন সুনামগঞ্জের কবি, সাহিত্যিক, গীতিকার,শিক্ষক, সাংবাদিকসহ অনেক গুণীজন!

অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক, সাংবাদিক, গবেষক অ্যাডভোকেট রনেন্দ্র তালুকদার পিংকু।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code