পাকন পিঠা তৈরির রেসিপি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ: শীতের পিঠার আয়োজনে রাখতে পারেন সুস্বাদু পাকন পিঠা। রসে ভরা এই পিঠা খেতে দারুণ সুস্বাদু। বাড়িতে থাকা অল্প কিছু উপকরণে খুব সহজেই তৈরি করা যায় পাকন পিঠা। শীতের বিকেলে কিংবা অতিথি আপ্যায়নে নাস্তায় রাখতে পারেন এই পদ। চলুন রেসিপি জেনে নেওয়া যাক-

তৈরি করতে যা লাগবে

ময়দা- ২ কাপ

Manual3 Ad Code

দুধ- ২ কাপ

লবণ- ১ চা চামচ

ডিমের কুসুম- ১টি

Manual2 Ad Code

বিস্কুটের গুঁড়া- ২ টেবিল চামচ

ঘি- ২ টেবিল চামচ।

Manual5 Ad Code

সিরার জন্য

Manual6 Ad Code

চিনি- ২ কাপ

পানি- ৩ কাপ

সবুজ এলাচ- ৩টি।

যেভাবে তৈরি করবেন: একটি হাঁড়িতে দুধ, ঘি ও লবণ দিয়ে বলক এলে ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে দিন। এরপর ঢেকে একদম অল্প আঁচে রাখুন ৫ মিনিট। কিছুটা ঠান্ডা হলে হাতে ঘি মাখিয়ে ভালো করে মথে নিন। ডিম ও বিস্কুটের গুঁড়া দিয়ে আরও কিছু সময় মথতে হবে।

এবার গোল বা ডিমের আকৃতি করে পিঠার ছাঁচ বা চামচ দিয়ে ডিজাইন করে ডুবো তেলে অল্প তাপে বাদামি করে ভাজুন। ঠান্ডা হতে দিন। একটি পাত্রে পানি, চিনি ও এলাচ দিয়ে সিরা ৫ মিনিট ফুটিয়ে নিন। একটি ছড়ানো পাত্রে সিরা হালকা গরম থাকা অবস্থায় পিঠা সিরায় দিয়ে ৪-৫ ঘণ্টা রেখে দিন। এরপর পরিবেশন করুন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code