বিনিময় দিয়ে সহজ হবে অনেক কিছু

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

বিশেষ প্রতিবেদন: মোবাইল আর্থিক সেবা বা এমএফএসে একটা থেকে অন্যটায় টাকা স্থানান্তর করা যায় না। অথচ বিষয়টা খুবই জরুরি। এই জরুরি বিষয়টা এখন বড় এক সমস্যার নাম। সেই সমস্যার সমাধান হয়ে সহজ হতে যাচ্ছে বিষয়টি। এখন চাইলেই বিকাশ থেকে রকেটে বা রকেটে থেকে বিকাশে টাকা পাঠানো যাবে। শিগগিরই অনুমোদন প্রাপ্তি সাপেক্ষে নগদেও এই সেবা যুক্ত হবে বলে জানা গেছে।

Manual4 Ad Code

শুধু তাই নয়, বিকাশ বা বিভিন্ন এমএফএস সেবা থেকে বিভিন্ন ব্যাংকেও টাকা পাঠানো যাবে। যে প্ল্যাটফর্মের মাধ্যমে কাজটি করা সম্ভব— সেটা হলো বিনিময়। এই প্ল্যাটফর্ম ব্যবহার করে এক এমএফএস থেকে অন্যটায় বা ব্যাংকে লেনদেন করা সম্ভব হবে।

এ বিষয়ে জানতে চাইলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘প্রযুক্তিগত উন্নয়নের সুফল বাংলাদেশের জনগণ পেতে শুরু করেছেন। ইতোমধ্যে আমরা মোবাইল ফাইন্যান্সিংসহ আরও অনেক ডিজিটাল সেবা দেশের মানুষকে উপহার দিতে পারছি, যা সম্ভব হচ্ছে বঙ্গবন্ধুকন্যা, আধুনিক বাংলাদেশের স্থপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। কৃতজ্ঞতা জানাতে চাই ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট, প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ভাইয়ের প্রতি। যিনি তথ্য-প্রযুক্তিগত উন্নয়নের লক্ষ্যে সুপরামর্শ প্রদানের মাধ্যমে বাংলাদেশকে একটি জ্ঞানভিত্তিক অর্থনীতি ও উদ্ভাবনী জাতি হিসেবে স্মার্ট বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠায় দিক-নির্দেশনা দিয়ে যাচ্ছেন। যিনি একই সঙ্গে প্রাইভেট এবং গভর্নমেন্ট সেক্টরকে একত্রিত হয়ে কাজ করার জন্যেও অনুপ্রেরণা জুগিয়েছেন। এরই আলোকে ডিজিটাল এবং স্মার্ট অর্থনৈতিক ব্যবস্থা চালুর লক্ষ্যে সব ক্ষেত্রে ই-পেমেন্ট ও মোবাইল পেমেন্টের মাধ্যমে ডিজিটাল অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে আন্তঃবিনিময় যোগ্যতা, কম খরচ, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিতকরণের লক্ষ্যে বিনিময় (ইন্টারঅপারেবল ডিজিটাল ট্র্যানজেকশন প্ল্যাটফর্ম-আইডিটিপি) সিস্টেমের বাস্তবায়ন করতে যাচ্ছে বাংলাদেশ সরকার।’

Manual2 Ad Code

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আনুষ্ঠানিকভাবে আগামী ১৩ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বিনিময়, যেখানে ধাপে ধাপে যুক্ত হবে সরকারি পরিষেবা বিল, মেট্রোরেলের টিকিট কাটার সুবিধাসহ নানা সেবা।’

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code