সিলেটে ‘বাটা’ শোরুমকে জরিমানা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট : সিলেটে নগরীর জিন্দাবাজারের লন্ডন ম্যানশনের ‘বাটা’ শো-রুমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Manual8 Ad Code

মঙ্গলবার (১৯ এপ্রিল) বেলা আড়াইটার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে এ অভিযান পরিচালতি হয়।

এসময় মো. আমিরুল ইসলাম মাসুদ বলেন, দোকানে অভিযানকালে সংশ্লিষ্টরা জুতার দাম বেড়েছে দাবি করলেও জুতা ক্রয়ের তালিকা দেখাতে পারেননি। অনেক জুতায় দামের ট্যাগও দেওয়া ছিল না। আবার অনেক জুতায় তারা নিজেদের মতো করে দামের স্টিকার লাগিয়ে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করছেন।

Manual8 Ad Code

এতে ভোক্তা অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে না মন্তব্য করে তিনি বলেন, এ দোকানকে প্রাথমিকভাবে ৫ হাজার টাকা জরিমানা ও সতর্ক করে দেওয়া হয়েছে। পরবর্তীতে এমন অপরাধ করলে আরও বেশি জরিমানা করা হবে।

ভোক্তা অধিকার প্রতিষ্ঠায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code