মাসের মাঝামাঝি থেকে তাপমাত্রা আরও কমতে শুরু করবে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

বিশেষ প্রতিবেদন: কার্তিকের মাঝামাঝিতে এসে এমনিতেই তাপমাত্রা কমতে শুরু করেছে। প্রকৃতিতে দেখা যাচ্ছে হেমন্তের আবেশ। চলতি মাসের মাঝামাঝি থেকে এই তাপমাত্রা আরও কমতে শুরু করবে বলে ধারণা করছেন আবহাওয়াবিদরা। তারা বলছেন, এখন হালকা কুয়াশা পড়লেও দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ভোর থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে শুরু করবে। আজকালের মধ্যে উত্তরাঞ্চলে বৃষ্টি হতে পারে, এরপর কমে যাবে তাপমাত্রা। তবে শহরের তুলনায় গ্রামে শীতের অনুভূতি আসবে আগে আগেই। এর কারণ হিসেবে আবহাওয়াবিদরা বলছেন, শহরের জনসংখ্যা, যানবাহনের চলাচল এবং দূষণ বড় কারণ।
আবহাওয়া অধিদফতরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে নভেম্বরের আবহাওয়ার বিষয়ে এসব তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, চলতি নভেম্বর মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ মাসে বঙ্গোপসাগরে ১-২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়েও রূপ নিতে হতে পারে।
এ মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পাবে উল্লেখ করে পূর্বাভাসে আরও বলা হয়েছে, এই মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। নভেম্বর ২০২২ মাসে দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ভোর থেকে সকাল পর্যন্ত হালকা বা মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। নভেম্বর মাসে দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code