চট্টলার সন্তান আমিনুল ইসলাম আমিন’র সাথে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন এর সাক্ষাৎ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

বি‌শেষ প্রতি‌নি‌ধিঃ বীর চট্টলার কৃ‌তি সন্তান, বি‌শিষ্ট সমাজ সেবক, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যান সম্পাদক আমিনুল ইসলাম আমিন’র সাথে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন এর নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ মি‌লিতহন সিলেট নগরীর অ‌ভিজাত হোটেল ক্রিস্টাল রোজ এ।

Manual1 Ad Code

বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন আমিনুল ইসলাম আমিন রাষ্ট্রীয় কাজে সিলেট আগমনে স্বাগত জানাতে হোটেলের কনফারেন্স হলে সমবেত হন সামাজিক ও মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন এর নেতৃবৃন্দ।

সৌজন্য স্বাক্ষাতে উপস্থিত ছিলেন সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহবায়ক মোঃ শহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক উৎফল বড়ুয়া এবং কাজী শা‌হিদুল ইসলাম, খ‌লিলুল্লাহ প্রমুখ।

Manual6 Ad Code

স্বাক্ষাৎ কালে আমিনুল ইসলাম বলেন, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে দেশের আর্থ সামাজিক উন্নয়নে কাজ করে চলেছেন। সম্প্রীতির পুণ্যভূমি সিলেটে প্রতিষ্ঠিত সিলেট চট্টগ্রামের কৃষ্টি, সভ্যতা, সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারন করে এগিয়ে চলা সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা ও মানবিক কাজের ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code