স্পেনে প্রবাসীদের রেসিডেন্ট কার্ডসহ সব ডকুমেন্টের মেয়াদ বেড়েছে

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

কবির আল মাহমুদ, স্পেন :  করোনা ভাইরাস জনিত সংকটের কারণে স্পেনে মেয়াদ বেড়েছে রেসিডেন্ট কার্ডসহ বিদেশীদের সবধরনের ডকুমেন্টের। মানবিক দিক বিবেচনা করে এ সংক্রান্ত স্পেনের পররাষ্ট্রমন্তণালয়ের রাষ্ট্রীয় অফিসিয়াল বুলেটিন (BOE) মাধ্যমে এই সংবাদ নিশ্চিত করা হয়েছে । সংকটকালীন এই সময়ে যাদের কার্ডের মেয়াদ শেষ হয়েছে অথবা শেষের পথে তারা এ সুবিধার আওতায় পড়বেন।

Manual7 Ad Code

রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম (BOE) জনায়, স্পেনে বসবাসের অনুমতি কার্ড (আড়াইগো) এর মেয়াদ বাড়ানো হয়েছে ৬ মাস। এছাড়া যারা স্পেনে রাজনৈতিক আশ্রয় আবেদন করেছিলেন, তাদের সত্যায়নপত্র (রেডকার্ড) এর মেয়াদও বেড়েছে। যাদের রেডকার্ডের মেয়ার আগামি ১৫ জুনের মধ্যে শেষ হবে, তাদের রেডকার্ডের মেয়াদ জরুরী অবস্থা শেষ হওয়া পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

ডকুমেন্টের মেয়াদ বাড়ার পাশাপাশি আশ্রয় আবেদনকারীদের আর্থিক সহায়তাও বাড়ানো হয়েছে। আবেদনকারী যাদের আর্থিক ভাতা গত মার্চে শেষ হওয়ার কথা ছিল, করোনা মহামারি স্বাভাবিক অবস্থায় ফিরে না আসা পর্যন্ত এই নিয়ম বলবৎ থাকবে। একইভাবে শরণার্থীদের সুবিধা বেড়েছে জরুরী অবস্থা শেষ হওয়া পর্যন্ত। এর আগে স্পেনের সবধরণের স্বাস্থ্যবীমার মেয়াদও বাড়ানো হয়।

Manual2 Ad Code

স্পেন সরকারের এমন সিদ্ধান্তে ডকুমেন্ট নিয়ে দুশ্চিন্তাগ্রস্থ বাংলাদেশীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। একাধিক প্রবাসী বাংলাদেশী জানান- রেসিডেন্ট কার্ডসহ অন্যান্য কাগজপত্রের মেয়াদ শেষ হয়ে গেলে তারা বারবার সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করে কোনো সাড়া পাচ্ছিলেন না। এ নিয়ে দুশ্চিন্তার শেষ ছিল না তাদের। কিন্তু স্পেন সরকারের নেয়া এমন সিদ্ধান্ত তাদের স্বস্তি দিয়েছে। জরুরী অবস্থা শেষ হলে কার্ডের মেয়াদ বৃদ্ধির ব্যাপারে নতুন নির্দেশনা প্রদান করা হবে।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বিলটি সংসদে উপস্থাপন করেন। পরে সদস্যরা দুই মাসের বন্দীদশা ও কঠিন সংকট বিবেচনায় এনে বিলটি পাসে সম্মতি দেন।
এছাড়া যেসব প্রবাসী বাংলাদেশে অবস্তানরত তারা স্পেনে প্রবেশের ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হলে (third additional provision এ বর্ণিত    suspesnsion of administrative) এর ডেডলাইনের রেফারেন্স প্রদান করার জন্য স্পেনস্থ বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code