সীমান্ত পর্যবেক্ষণে কর্মকর্তাদের পাঠাচ্ছেন বাইডেন

লেখক: Shiuly
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সীমান্ত পরিস্থিতি নাজুক হয়ে উঠেছে। প্রতিদিন হাজার হাজার অভিবাসী দক্ষিণের সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করছে। নথিপত্রহীন এসব অভিবাসীকে গ্রেপ্তারের পর রাখার জন্য স্থান সংকুলান হচ্ছে না। এ পরিস্থিতিতে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন জরুরিভিত্তিতে তার প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সীমান্ত সফর করে তাকে বিস্তারিত জানানোর নির্দেশ দিয়েছেন।

 

বাইডেন ক্ষমতায় আসার পর ঠিক কত অভিবাসী সীমান্ত অতিক্রম করেছে, তার কোনো হিসাব প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়নি। তবে স্থানীয় সংবাদমাধ্যমে এই সংখ্যা দিনে তিন থেকে পাঁচ হাজার বলে উল্লেখ করা হচ্ছে। খবর রয়টার্সের

Manual2 Ad Code

 

বাইডেন প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি সামাল দেওয়ার জরুরি উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র ভেডেন্ট প্যাটেল এক বিবৃতিতে বলেছেন, প্রেসিডেন্ট বাইডেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরিভাবে সীমান্ত পরিদর্শনের নির্দেশ দিয়েছেন। এসব কর্মকর্তা সরেজমিনে সীমান্ত পরিদর্শন করে বিস্তারিত বিবরণ তুলে ধরবেন। অভিবাসীদের সঙ্গে আসা শিশুদের নিরাপত্তাসহ অন্যান্য পদক্ষেপের ব্যাপারে তারা সুপারিশ করবেন বলে বিবৃতিতে বলা হয়েছে।

 

Manual5 Ad Code

গত ছয় সপ্তাহ এমন অভিবাসীপ্রবাহে খোদ ডেমোক্র্যাটিক পার্টির মধ্যেই উৎকণ্ঠা দেখা দিয়েছে। অন্যদিকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিবৃতি দিয়ে বলেছেন, সুনামির মতো লোকজনের প্রবেশ ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে উঠেছে। ক্ষমতা গ্রহণের পরই প্রেসিডেন্ট বাইডেন সীমান্ত পরিস্থিতিকে মানবিক করার উদ্যোগ নেন। নির্দেশ জারি করে তিনি বলেন, সীমান্তে আশ্রয়প্রত্যাশী লোকজনের সঙ্গে আসা শিশুদের পরিবার থেকে বিচ্ছিন্ন করা যাবে না।

 

Manual2 Ad Code

সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে ঢোকার পর আশ্রয়ের আবেদন করার সুযোগ দেওয়া হয় নথিপত্রহীন অভিবাসীদের। এসব সুবিধা ট্রাম্প বন্ধ করে দিয়েছিলেন। সীমান্ত পরিস্থিতি শিথিল করার সঙ্গে সঙ্গে বানের জলের মতো লোকজনের আগমন শুরু হয়। দ্য ওয়াশিংটন টাইমস এ-সংক্রান্ত এক প্রতিবেদনে বলেছে, সীমান্ত এলাকায় গ্রেপ্তার হওয়া লোকজনকে রাখার মতো কাঠামো নেই।

 

শিশুদের রাখার জন্য কয়েকটি কেন্দ্রকে জরুরিভাবে অভিবাসী প্রসেসিং কেন্দ্র করা হয়েছে। যদিও প্রতিদিন আসা তিন থেকে পাঁচ হাজার লোকের স্থা সংকুলানের কোনো ব্যবস্থা নেই। তাদের সামাল দেওয়ার জনবলও সীমান্তে নেই।ডেমোক্র্যাটিক পার্টির টেক্সাস অঙ্গরাজ্যের সিনেটর জোয়ান চুই বলেছেন, তিনি মনে করেন, সীমান্তে ঠিক কী ঘটছে, তা নিয়ে সঠিক ধারণা বাইডেন প্রশাসনের নেই।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code