গাংনীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সঃ) পালন উপলক্ষে মিছিল অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

মেহেরপুর প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সঃ) পালন উপলক্ষে ফ্রান্সে বিশ্ব নবী হযরত মুহম্মদ (সঃ) এর ব্যঙ্গ চিত্র প্রদর্শন ও কঁটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার সকাল ১ টার সময় গাংনী দারুচ্ছুন্নাত মোখতারিয়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল মাদ্রাসা থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূণরায় মাদ্রাসা প্রাঙ্গনে এসে শেষ হয়। সংক্ষিপ্ত আলোচনা সভায় ফ্রান্সের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা হয়েছে বলে উল্লেখ করে বক্তারাধিক্কার জানিয়ে বলেন, অবিলম্বে মুসলিম বিশ্বের কাছে ক্ষমা চাইতে হবে। এছাড়াও গাংনী বাজার বাস স্ট্যান্ডে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন থেকে ফ্রান্সের সকল পণ্য বর্জনের আহবান জানানো হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code