রৌমারী জিঞ্জিরাম ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

 

রৌমারী (কুড়িগ্রাম) :
ত্রাণ চাইনা ব্লক চাই রাস্তা গ্রাম রক্ষা চাই, নদী ভাঙ্গন রোধ চাই নিরাপদে বাঁচতে চাই, আমরাও দেশের জণগন রোধ করো নদী ভাঙ্গন, নদী ভাঙ্গন প্রতিরোধ স্থায়ী সমাধান চাই দিতে হবে এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের রৌমারীতে নদি ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন করেছে জিঞ্জিরাম নদীর পূর্ব পারের হুমকির মুখে পড়া বসত বাড়ি ও নদী গর্ভে বিলিন হয়ে যাওয়া পরিবার গুলো। গ্রাম ও বসতভিটা ভাঙ্গন রক্ষার্থে এলাকাবাসির উদ্যোগে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানব বন্ধনে ৬টি গ্রামের বাসিন্দাসহ নদী গর্ভে বিলিন হয়ে যাওয়া দেড় শতাধিক পরিবারের নারী, পুরুষ ও ছোট শিশুরা অংশগ্রহণ করে।
১১-জুলাই শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের বকবান্ধা খামার পাড়া, নামাপাড়া, চাষাপাড়া, খেয়ারচর ও উত্তর আলগারচর গ্রামের সহ¯্রাধিক নারী-পুরুষের উদ্যোগে বকবান্ধায় হুমকির মুখে পড়া চুলিয়ারচর-রাজিবপুর বালিয়ামারি সরকে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

এসময় বক্তব্য রাখেন, নদী সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক মহি-উদ্দিন মহির,
বকবান্ধা বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আক্কাস আলী, জামে মসজিদের ইমাম এরশাদুল, যাদুরচর ইউপি সদস্য আবু সাঈদ ও সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম,খোরশেদ, এমদাদ প্রমূখ।
বক্তারা বলেন, প্রতিবছর বন্যা ও পাহাড়ি ঢলের কারণে জিঞ্জিরামের পূর্ব উত্তর পাড়ে প্রায় ১০-১৫ হাত জায়গা বাড়িঘরসহ নদী গর্ভে বিলিন হয়ে যায়। ৫টি গ্রামসহ বকবান্ধা বহুমূখী উচ্চ বিদ্যালয় পরপর দুইবার নদী গর্ভে চলে গেছে, একটি কবর স্থান ১টি মসজিদ ও দেড় শতাধিক পরিবারের বসতভিটা নদী গর্ভে বিলিন হয়ে যায়। এছাড়াও একটি চার তলা ভবন মসজিদ, ঈদগাহ্ ময়দান, কবর স্থান, ক্লিনিকসহ বকবান্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যাপক হুমকির মুখে রয়েছে।

Manual6 Ad Code

এব্যাপারে এলাকাবাসি জানায়, বাপ-দাদার বসতভিটা নদী গর্ভে বিলিন হয়ে সর্ব শান্ত হয়ে অপরের বাড়িতে আশ্রয় নিয়েছে। বকবান্ধা নামাপাড়া, খামার পাড়া, ব্যাপারি পাড়া ও খেয়ার চর এলাকার শত-শত পরিবারের বাড়ি ভিটা নদী গর্ভে বিলিন হয়ে প্রায় ৩০টি গ্রামের যোগাযোগের একটি মাত্র রাস্তা বিভিন্ন স্থানে ভেঙ্গে নদীতে চলে গেছে।
তাই মানববন্ধনের মধ্য দিয়ে নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা পেতে সরকারের কতৃপক্ষর কাছে নদী খননসহ জরুরি পদক্ষেপ গ্রহনের জোড়ালো দাবি জানায়।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code