কেন্দ্রীয় ব্যাংকে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ: আগামী রমজানের চাহিদা মেটাতে ছয়টি নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য আমদানির জন্য নির্দিষ্ট পরিমাণ ডলার কোটা হিসেবে আলাদা করে রাখার অনুরোধ জানিয়ে বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদারের কাছে এ চিঠি পাঠানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

Manual8 Ad Code

বুধবার (৪ জানুয়ারি) বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতাদের বৈঠকের পর কেন্দ্রীয় ব্যাংককে চিঠি পাঠায় বাণিজ্য মন্ত্রণালয়। চিঠিতে পণ্য রফতানি ও রেমিট্যান্স থেকে যে ডলার আসে, সেখান থেকে একটি অংশ নিত্যপণ্য আমদানির জন্য সংরক্ষণ করতে বলা হয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে কোনও ডলার ব্যয়ের কথা বলা হয়নি।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code