চিকেন কর্ন স্যুপ তৈরির রেসিপি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ: শীতে উষ্ণতা বাড়াতে কাজ করে বিভিন্ন ধরনের খাবার। তার মধ্যে স্যুপ অন্যতম। এই শীতে এক বাটি গরম স্যুপ পেলে আর কী চাই! বিশেষ করে শীতের বিকেল স্যুপ খেতে বেশ লাগে। স্যুপ হয় নানা ধরনের। চিকেন কর্ন স্যুপ তৈরি করে নিতে পারেন বাড়িতেই। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-

Manual3 Ad Code

তৈরি করতে যা লাগবে

হাড় ছাড়া মুরগির মাংস- ৫০০ গ্রাম

ডিম- ২টি

চিকেন স্টক- ৬ কাপ

ভুট্টার দানা- ১৫০ গ্রাম

সয়াসস- ১ টেবিল চামচ

Manual5 Ad Code

কর্ন ফ্লাওয়ার- ৩ টেবিল চামচ

Manual4 Ad Code

সাদা ভিনেগার- ১ টেবিল চামচ

Manual3 Ad Code

গোলমরিচের গুঁড়া-১ চা চামচ

টেস্টিং সল্ট- ১/২ চা চামচ

লবণ- স্বাদমতো।

যেভাবে তৈরি করবেন

মুরগির মাংস লম্বা করে টুকরা করে নিন। এবার তার সঙ্গে এক টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার, সয়াসস, ভিনেগার, লবণ, টেস্টিং সল্ট ও গোলমরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রাখুন পনেরো মিনিটের মতো। একটি বড় হাঁড়িতে চিকেন স্টক নিয়ে তাতে মাংসের টুকরাগুলো দিন। মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে একটি পাত্রে এক কাপ ঠান্ডা পানিতে দুই টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার গুলিয়ে মাংসের সঙ্গে মিশিয়ে দিন। এরপর ডিম দুটি ভেঙে ফেটিয়ে নিন। এবার ধীরে ধীরে স্যুপের সঙ্গে মিশিয়ে দিন। অনবরত নাড়তে থাকবেন। এভাবে আরও তিন-চার মিনিট রান্না করে নামিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code