যুক্তরাজ্যের ভিসা পাবেন যেভাবে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

লন্ডন প্রতিনিধি: কাজ, পড়াশোনা কিংবা ভ্রমণের জন্য বিশ্বের লাখ লাখ মানুষের শীর্ষ পছন্দের দেশ যুক্তরাজ্য। বাংলাদেশেরও হাজার হাজার মানুষ প্রত্যেক বছর যুক্তরাজ্যে যান এবং অনেকে দেশটিতে যাওয়ার চেষ্টা করেন। তবে অনেকেই জানেন না কীভাবে স্বপ্নের এই দেশটির ভিসা পাওয়া যাবে। আজকের এই প্রতিবেদনে যুক্তরাজ্যের বিভিন্ন ধরনের ভিসা পাওয়ার জন্য প্রয়োজনীয় খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করা হবে।

যুক্তরাজ্যের ভিসা পাওয়ার জন্য আপনাকে বেশ কিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এখানে ধাপে ধাপে সেসব প্রক্রিয়া তুলে ধরা হলো:

♦ কোন ধরনের ভিসা চান?
যুক্তরাজ্যে পড়াশোনা, কাজ, ভ্রমণের জন্য যেতে চাইলে আপনার ভিসার দরকার হবে। এছাড়াও দেশটিতে অব্স্থানরত আপনার পরিবারের সাথে মিলিত হতে চাইলেও ভিসার প্রয়োজন হবে। বাংলাদেশ থেকে ভিসা ছাড়া কোনোভাবেই যুক্তরাজ্যে যেতে পারবেন না।

Manual4 Ad Code

○ ভিসার ধরন নির্ভর করছে বেশ কিছু বিষয়ের ওপর
• আপনি কোন দেশ থেকে যুক্তরাজ্যে যেতে চান

• কেন যুক্তরাজ্যে যেতে চান

Manual5 Ad Code

• আপনি কতদিনের জন্য দেশটিতে অবস্থান করতে চান

• আপনার ব্যক্তিগত অবস্থা এবং দক্ষতা

আবেদনের আগে আপনাকে অবশ্যই ব্রিটেনের সরকারের ওয়েবসাইটে গিয়ে নিশ্চিত হতে হবে আসলে আপনার জন্য ভিসার দরকার আছে কিনা অথবা আপনার কোন ধরনের ভিসা দরকার। অনেক দেশের নাগরিকদের যুক্তরাজ্যে ভ্রমণ অথবা ট্রানজিটের জন্য ভিসার দরকার হয় না।

দেশটিতে ভ্রমণে যাওয়ার আগে অবশ্যই আপনার আবেদন অনুমোদন পেতে হবে। তবে যুক্তরাজ্যে ভ্রমণে যাওয়ার জন্য আইরিশ নাগরিকদের ভিসার প্রয়োজন হয় না। এমনকি ইউরোপীয় ইউনিয়ন, সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড অথবা লিচেনস্টাইনের বাসিন্দাদের জন্যও ভিসার প্রয়োজন নেই।

ইউরোপের বিভিন্ন দেশের নাগরিকদের পরিবারের কোনও সদস্য যদি ২০২০ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে যুক্তরাজ্যে বসবাস শুরু করে থাকেন, তাহলে ভিসার আবেদনের পরিবর্তে ইউরোপীয় ইউনিয়নের বিনামূল্যের সেটেলমেন্ট প্রকল্পের আওতায় আবেদন করতে পারবেন তারা।

♦ যদি যুক্তরাজ্যে ভ্রমণে যেতে চান…
আপনাকে ৬ মাস মেয়াদের স্ট্যান্ডার্ড ভিজিটর ভিসার জন্য আবেদন করতে হবে। এই ভিসা পাবেন যে শর্তে…

Manual6 Ad Code

• ছুটি কাটাতে অথবা পরিবার ও বন্ধুদের সাথে দেখা করতে

• ব্যবসায়িক ভ্রমণ অথবা মিটিংয়ের জন্য

Manual3 Ad Code

• সংক্ষিপ্ত মেয়াদের পড়াশোনার জন্য

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code