রোনালদো-জর্জিনার বেলায় চোখ বন্ধ করে থাকবে সৌদি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

স্পোর্টস ডেস্ক: ব্যাপারটা এমন নয় রোনালদো সৌদি আরবের আইন ভঙ্গ করেছেন। ইউরোপীয় ঘরানার জীবনযাপনে অভ্যস্ত পর্তুগিজ তারকার ব্যাপারে খুব ভালো করেই অবগত সৌদি আরবের ক্লাব আল নাসর। না হলে নিজেদের আইন তোয়াক্কা না করে তাকে কেনই বা রক্ষণশীল দেশটায় কিনে আনা? এটা ঠিক, সৌদি আরবের আইন অনুযায়ী তাদের লিভ টুগেদার সম্পর্কটা ‘বিবাহ-বহির্ভূত’। কিন্তু সৌদি আরবের আইনজীবীরা বলছেন, এক্ষেত্রে ব্যতিক্রম হিসেবে চোখে পর্দা দিয়ে রাখবে সৌদি কর্তৃপক্ষ। অর্থাৎ কোনও ঝামেলা ছাড়াই সেখানে থাকতে পারছেন সিআরসেভেন।

Manual3 Ad Code

বার্তা সংস্থা ইএফইকে এক স্বস্তির খবরই দিয়েছেন এক আইনজীবী। এক্ষেত্রে পর্তুগিজ তারকা যে কোনও ধরনের বিপদের সম্মুখীন হচ্ছেন না সেটা এভাবেই বলেন তিনি, ‘এটা ঠিক বিয়ের চুক্তি ছাড়া সহবাস সৌদির আইনে নিষিদ্ধ একটি ব্যাপার। কিন্তু সম্প্রতি কর্তৃপক্ষ এসব ক্ষেত্রে কাউকে আইনের আওতায় না আনার এবং চোখে পর্দা দিয়ে থাকার নীতি অনুসরণ করছে। মূলত এসব আইন তখনই প্রয়োগ হয়, যখন কোনও ঝামেলা বা অপরাধের ঘটনা ঘটে।’

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code