নতুন তরঙ্গের ব্যবহার শুরু

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

বিশেষ প্রতিবেদন: মোবাইল ফোনে কলড্রপ, নেটওয়ার্ক না থাকা, মোবাইল ইন্টারনেটে ধীরগতি, ভিডিও চলার সময় বাফারিং হওয়া- এসব কথা খুবই পরিচিত একটি ঘটনা। কিছুকাল আগেও এসব ছিল রীতিমতো অসহনীয় ও পীড়াদায়ক। সংশ্লিষ্টদের দাবি, মোবাইল নেটওয়ার্কে দৃশ্যমান উন্নতি হয়েছে। নেটওয়ার্ক আগের চেয়ে ভালো। এর কারণ হলো— নতুন তরঙ্গ (স্পেকট্রাম) নেটওয়ার্কে যুক্ত হতে শুরু করেছে।

২০২২ সালের ৩১ মার্চ অনুষ্ঠিত নিলামে দেশের ৪ মোবাইল ফোন অপারেটরই তরঙ্গ কেনে। তরঙ্গ কেনার ফলে গ্রামীণফোনের ১০৭.৪০, রবির ১০৪, বাংলালিংকের ৮০ এবং টেলিটকের ৫৫.২০ মেগাহার্টজ তরঙ্গ হয়। নিলামের আগে গ্রামীণফোনের মোট তরঙ্গ ছিল ৪৭.৪০ মেগাহার্টজ। রবি ও এয়ারটেল একীভূত হওয়ার পর রবির তরঙ্গের পরিমাণ ছিল ৪৪ মেগাহার্টজ। বাংলালিংকের ছিল ৪০ মেগাহার্টজ। আর টেলিটকের হাতে ছিল ২৫ দশমিক ২০ মেগাহার্টজ তরঙ্গ।

Manual6 Ad Code

নিলাম অনুষ্ঠানে বলা হয়, নতুন তরঙ্গ যুক্ত হলে মোবাইল অপারেটরগুলো আগের তুলনায় গ্রাহককে আরও ভালো সেবা দিতে পারবে। নতুন তরঙ্গ যুক্ত হওয়ার আগে এক মেগাহার্টজ তরঙ্গে (স্পেকট্রাম) গ্রামীণফোন ১৪ লাখ, রবি ১১ লাখ এবং বাংলালিংক প্রায় ৯ লাখ গ্রাহককে সেবা দেয়। নতুন স্পেকট্রাম যুক্ত হওয়ার পরে গ্রামীণফোন ৭ লাখ ৭০ হাজার, রবি ৫ লাখ ২০ হাজার, বাংলালিংক ৪ লাখ ৭০ হাজার এবং টেলিটক ১ লাখ ২০ হাজার গ্রাহককে সেবা দেওয়ার কথা।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code