নিজস্ব জ্বালানিতে জোর দিচ্ছে সরকার

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

বিশেষ প্রতিবেদন: বৈশ্বিক সংকটে দেশীয় জ্বালানি অনুসন্ধান ও উত্তোলনে জোর দিয়েছে সরকার। পেট্রোবাংলা সূত্র বলছে এতদিন কয়লা তোলা নিয়ে সরকারের যে নির্দেশনা ছিল এখন সেটায় পরিবর্তন এসেছে। বড়পুকুরিয়া ছাড়া অন্য কোথাও থেকে কয়লা তোলা যায় কিনা তা নিয়ে কাজ শুরু হয়েছে। নতুন করে আরও ৪৬টি গ্যাস অনুসন্ধান কূপ খননের উদ্যোগও নেওয়া হয়েছে। ইতিপূর্বে আমদানি করা জ্বালানিতেই বিদ্যুৎ উৎপাদনে জোর দেওয়া হচ্ছিল। কিন্তু ইউক্রেন-রশিয়া সংকটে জ্বালানি পরিস্থিতির গতিপ্রকৃতি বদলে যায়। এতে এশিয়া অঞ্চলের জ্বালানিতে ভাগ বসায় ইউরোপ। যে কারণে জ্বালানি প্রাপ্তিতে তৈরি হয়েছে প্রতিযোগিতা। ইউরোপের সঙ্গে যে দৌড়ে অনেকেই পেরে উঠছে না। ২০১০ সালে বিদ্যুৎ উৎপাদনের যে মাস্টারপ্ল্যান করেছিল বাংলাদেশ, সেখানে মোট উৎপাদনের ৫০ ভাগ কয়লা থেকে করার কথা বলা হয়েছিল। পরে ফসলি জমি নষ্ট করে কয়লা উত্তোলন না করার সিদ্ধান্ত নেয় সরকার। কিন্তু এখন পরিস্থিতির কারণে আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনার ইঙ্গিত পাওয়া গেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code