আওয়ামী লীগ রাজনৈতিক ঐতিহ্য হারিয়ে ফেলেছে : ফখরুল

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্টঃ আওয়ামী লীগ সম্পূর্ণভাবে তাদের রাজনৈতিক ঐতিহ্য হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়ে এখন পুলিশ ও আমলাদের ওপর নির্ভর করে ক্ষমতায় টিকে আছে।

বুধবার (১১ জানুয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ-অবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের লক্ষ্য হচ্ছে সবকিছুকে নিয়ন্ত্রণ করে আবারও একদলীয় শাসন কায়েম করা। আমরা সেটা হতে দেব না। আমরা বেগম খালেদা জিয়াকে মুক্ত করব। তিনি আবারও দেশ শাসন করবেন। আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা হবে। একটি কল্যাণকর রাষ্ট্র উপহার দেওয়া হবে।

Manual5 Ad Code

নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, আজকে জনগণ জেগে উঠেছে, সব রাজনৈতিক দল একত্র হয়েছে। আসুন আমরা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করার লক্ষ্যে নতুন প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ গড়তে ঐক্যবদ্ধ হই।

Manual2 Ad Code

এসময় অবিলম্বে সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান ফখরুল।

Manual8 Ad Code

গণঅবস্থান কর্মসূচি থেকে ১৬ জানুয়ারি ঢাকাসহ সারাদেশে ১০ দফাসহ বিদ্যুতের দাম কমানোর দাবিতে বিক্ষোভ সমাবেশ ঘোষণা করেন বিএনপি মহাসচিব। গণঅবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code